ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

থার্ড পার্টিকে ডেটা ব্যবহার করতে দেবে না ফেইসবুক!

আকাশ আইসিটি ডেস্ক:

ফেসবুক আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিশাল পরিবর্তন আনতে যাচ্ছে। প্রতিষ্ঠানটি জানায়, তারা থার্ড পার্টি ডেটা সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বিজ্ঞাপনদাতাদের তথ্য ব্যবহার করতে দেবে না। অ্যাক্সিকম কর্পোরেশন বা এপসিলন ডেটা ম্যানেজমেন্ট এলএলসি-এর মতো প্রতিষ্ঠানগুলো থার্ড পার্টি ডেটা সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে পড়ে। থার্ড পার্টি ডেটা সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে বলা হয় ডেটা ব্রোকার।

এসব প্রতিষ্ঠানের সঙ্গে নীতিমালা পরিবর্তন নিয়ে বুধবার এক বিবৃতিতে ফেইসবুকের পণ্য বিপনণ পরিচালক গ্রাহাম মাড বলেন, ‘আমরা বিশ্বাস করি এই পদক্ষেপ সামনের ছয় মাসের মধ্যে চলে আসবে, এটি ফেইসবুকে মানুষের প্রাইভেসি উন্নত করতে সহায়তা করবে।’ অবশ্য এই ডেটা অনুশীলন নিয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি প্রকাশ করেছে ফেইসবুক। কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির খবর প্রকাশ হওয়ার পর থেকে ফেইসবুকে ডেটা প্রাইভেসি নিয়ে বড় উদ্বেগের সৃষ্টি হয়েছে। এই কেলেঙ্কারিতে ফেইসবুকের প্রায় পাঁচ কোটি ব্যবহারকারীর ডেটা ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কেমব্রিজ অ্যানালিটিকা অপব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে।

ব্যবহারকারীদের ডেটা সুরক্ষায় ফেইসবুকের পদক্ষেপ সম্পর্কে ব্যাখ্যা দিতে প্রতিষ্ঠান প্রধান মার্ক জাকারবার্গ-কে কংগ্রেস আর ব্রিটিশ এমপিদের সামনে হাজির হওয়ার আহ্বান জানানো হয়েছে। ব্রিটিশ এমপিদের সামনে নিজের পক্ষ থেকে এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে পাঠানোর কথা বললেও কংরেসের সামনে নিজেই যেতে পারেন জাকারবার্গ। এ নিয়ে ফেইসবুক প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ তার ফেইসবুক কর্মীদেরকে ডেটা ব্যবহার আর কেন তাদেরকে ব্যবহারকারীদের তথ্য নিতে হয় সে বিষয়ে তারা ব্যাখ্যা দিতে পারেন কিনা তা বের করতে বলেছেন।ব্লুমবার্গ-এর প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

থার্ড পার্টিকে ডেটা ব্যবহার করতে দেবে না ফেইসবুক!

আপডেট সময় ০৮:৪৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মার্চ ২০১৮