ঢাকা ১১:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ঋণ শোধ করতে না পেরে ব্যবসায়ীর আত্মহত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

পাওনাদারের টাকা পরিশোধ করে না পেরে বাগেরহাটের কচুয়ার এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। তার নাম মান্নান সিকদার।

শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার বাধাল ইউনিয়নের সাংদিয়া গ্রামে বাড়ির সফেদা গাছ থেকে মান্নান সিকদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মান্নানের স্ত্রী পেয়ারা বেগম বলেন, তার স্বামী মাছ ব্যবসায়ী। এক বছর আগে তাদের বড় ছেলে সোহেল সিকদারের দুর্ঘটনায় পা ভেঙে যায়। তার চিকিৎসা করাতে প্রায় ৬/৭ লাখ টাকা ঋণ হয়। টাকার জন্য পাওনাদাররা চাপ দিচ্ছিল। এতে বেশ কিছুদিন ধরে মান্নান মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।

বৃহস্পতিবার রাতে বাড়ির সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়লে সবার অগোচরে মান্নান বাড়ির ভেতরে থাকা সফেদা গাছে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে বলে ধারণা করছেন পেয়ারা বেগম।

স্থানীয় গ্রামবাসী ও পরিবারের বরাত দিয়ে কচুয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল হক বলেন, পাওনাদারদের টাকার চাপে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

ঋণ শোধ করতে না পেরে ব্যবসায়ীর আত্মহত্যা

আপডেট সময় ১২:৫৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মার্চ ২০১৮