ঢাকা ০৩:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সরকারের সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে হজযাত্রীদের হয়রানি: রিজভী

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে হজযাত্রীদের হয়রানি হচ্ছে। এছাড়া ধর্ম মন্ত্রণালয় ও বিমান মন্ত্রণালয়ের মন্ত্রীরা দায়িত্ব এড়িয়ে চলায় হজযাত্রীরা দুর্ভোগে পড়েছেন। শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ভোটারবিহীন সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রতি বছরই হজযাত্রীদের নিয়ে বিশৃঙ্খলা দেখা যাচ্ছে। এছাড়া ভিসা জটিলতায় ৪০ হাজার মানুষের হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। হজযাত্রী পরিবহন কার্যক্রম শুরুর ১২ দিনে বাতিল হয়েছে ১৯টি ফ্লাইট। এ কারণে দেশের বিভিন্ন এলাকা থেকে ঢাকায় এসে দুর্ভোগে পড়ছেন হজযাত্রীরা। রাজধানীর হজক্যাম্প, বিভিন্ন আবাসিক হোটেল ও আত্মীয়-স্বজনদের বাসায় ভোগান্তিতে দিন কাটছে কয়েক হাজার হজযাত্রীর। থাকা-খাওয়ার অসুবিধার পাশাপাশি গচ্চা যাচ্ছে তাদের বাড়তি টাকা।

রিজভী বলেন, অর্থমন্ত্রী সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী, সুতরাং তার বক্তব্য সরকারেরই বক্তব্য। মন্ত্রীর ওই বক্তব্য বার্ধক্যজনিত বা ক্ষমতা হারানোর হতাশার বিকার। আদালতের রায় নিয়ে মন্ত্রীর এধরনের বক্তব্য সুস্পষ্টভাবে আদালত অবমাননার শামিল এবং আইনের শাসনের প্রতি চরম ধৃষ্টতা।

রিজভী আরো বলেন, হজযাত্রী পরিবহন কার্যক্রম শুরুর ১২ দিনে বাতিল হয়েছে ১৯টি ফ্লাইট। এ কারণে দেশের বিভিন্ন এলাকা থেকে ঢাকায় এসে দুর্ভোগে পড়ছেন হজযাত্রীরা। রাজধানীর হজক্যাম্প, বিভিন্ন আবাসিক হোটেল ও আত্মীয়-স্বজনদের বাসায় ভোগান্তিতে দিন কাটছে কয়েক হাজার হজযাত্রীর।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সরকারের সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে হজযাত্রীদের হয়রানি: রিজভী

আপডেট সময় ০৫:৪৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০১৭