ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের অনুমতি পেলেন না ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ থাকায় কারাগারে তার সঙ্গে সাক্ষাৎ করার অনুমতি পাননি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবীর খান জানান, বৃহস্পতিবার বিকাল ৩টায় পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেখা করার কথা ছিল।কিন্তু দুপুরে বিএনপি মহাসচিবকে জানিয়ে দেয়া হয়- বিএনপি চেয়ারপারসন অসুস্থ, তাই তিনি দেখা করার অনুমতি পাচ্ছেন না।

এর আগে শায়রুল কবীর জানিয়েছিলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় বিষয় নিয়ে বিএনপি চেয়ারপারসন ও মহাসচিবের মধ্যে আজ আলোচনা হতে পারে।

উল্লেখ্য, ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক ড. আখতারুজ্জামানের আদালত খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই আদালত খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয় আসামির প্রত্যেককে ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করেন। রায়ের পর থেকে কারাগারে আছেন খালেদা জিয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের অনুমতি পেলেন না ফখরুল

আপডেট সময় ০৯:১৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮