ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এটাই দুনিয়ার সবচেয়ে দামি ফোন (ভিডিও)

আকাশ আইসিটি ডেস্ক: 

দুনিয়ার সবচেয়ে দামি ফোন কোনটি? কেউ আপনাকে এমন প্রশ্ন করলে হয়তো খানিকটা মাথা চুলকে বলবেন আইফোন এক্স। কেউবা বলতে পারেন স্যামসাং গ্যালাক্স এক্স নাইন। এতদিন পর্যন্ত এই ফোন দুটিই ছিল পৃথিবীর সবচেয়ে দামি এবং জনপ্রিয় স্মার্টফোন। কিন্তু না এখন আর এগুলো দামি ফোনের তালিকায় শীর্ষে নেই। দুনিয়ার সবচেয়ে দামি ফোন এখন হুয়াওয়ের পোরশে ডিজাইনে তৈরি মেট আরএস। গতকাল ফ্রান্সের প্যারিসে জমকালো আয়োজনের মাধ্যমে এই ফোনটি প্রদর্শন করে হুয়াওয়ে। এসময় হুয়াওয়ে তাদের ফ্লাগশিপ ডিভাইস পি ২০ এবং পি ২০ প্রো অবমুক্ত করে।

মেট আরএস ফোনটি হুয়াওয়ের সঙ্গে যৌথভাবে ডিজাইন করেছে পোরশে। এতে আছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটিতে ৫১২ জিবি রম ব্যবহার করা হয়েছে।

হুয়াওয়ের সবচেয়ে দামি ফোনটির বিক্রয়মূল্য ধরা হয়েছে ১৬৯৫ ইউরো। বাংলাদেশে মুদ্রায় এর দাম হয় ১ লাখ ৭৪ হাজার ১৪৪ টাকা।

হুয়াওয়ের মেট টেনের আদলে মেট আরএস পোরশে ডিজাইন করা হয়েছে। ফোনটি ৬ জিবি র‌্যামে মিলবে। দুইটি স্টোরেজে ফোনটি পাওয়া যাবে। একটিতে আছে ২৫৬ জিবি। হাইএন্ড ভার্সনটি পাওয়া যাবে ৫১২ জিবি মেমোরিতে।

৬ ইঞ্চির এই ফোনটিতে টুকে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর রিয়ারে তিনটি লেন্স রয়েছে। তিন লেন্স মিলে ৪০ মেগাপিক্সেলের ছবি তোলা যাবে। সেলফি ক্যামেরা ২৪ মেগাপিক্সেলের। এই ফোনটি দিয়ে অল্প আলোতেও ভালো মানের ছবি তোলা যাবে। এজন্য এতে ব্যবহার করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা।

প্রিমিয়াম ডিজাইনের ফোনটিতে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জের জন্য ফাস্ট চার্জিং টেকনোলজি সমৃদ্ধ ওয়ারলেস চার্জিং ডক রয়েছে। কালো ও লাল রঙে ফোনটি বাজারে পাওয়া যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এটাই দুনিয়ার সবচেয়ে দামি ফোন (ভিডিও)

আপডেট সময় ১০:৪৪:৫০ অপরাহ্ন, বুধবার, ২৮ মার্চ ২০১৮