ঢাকা ১১:০৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

আইপিএলে এবার অধিনায়ক হিসেবে দেখা যাবে সাকিবকে!

আকাশ স্পোর্টস ডেস্ক: 

আইপিএলে এবার অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানকে! গুঞ্জন তেমনটাই। অজি ক্রিকেটার ডেভিড ওয়ার্নার আইপিএলে নিষিদ্ধ হওয়ার পর সাকিবের অধিনায়ক হওয়ার বিষয়টা উজ্জ্বল হয়েছে। ওয়ার্নারের সানরাইজার্স হায়দ্রবাদের অধিনায়কত্ব করার কথা ছিল এ মৌসুমে। কিন্তু বল টেম্পারিং কেলেঙ্কারির কারণে ক্রিকেট অস্ট্রেলিয়ার পাশাপাশি আইপিএল কর্তৃপক্ষও তাকে নিষিদ্ধ করে।

ফলে নতুন একজন অধিনায়ক বেছে নিতে যাচ্ছে সানরাইজার্স।সেই নতুন একজন কে? নাম আসছে সাকিবেরও।

সানরাইজার্স হায়দরাবাদে ভুবনেশ্বর কুমার, মণীশ পাণ্ডে, শিখর ধাওয়ান, ঋদ্ধিমান সাহা, ইউসুফ পাঠানের মতো ভারতীয় ক্রিকেটার থাকলেও নেতা হওয়ার দৌড়ে সাকিব আল হাসান বাকিদের থেকে অনেকটাই এগিয়ে। অভিজ্ঞতার নিরিখে শেষমেশ যদি সাকিবের হাতে নেতৃত্ব ওঠে তাহলে বিস্মিত হওয়ার কিছু থাকবে না।

গত সাত বছর ধরে কলকাতা নাইটরাইডার্সের জার্সিতে আইপিএল মাতিয়েছেন সাকিব। এবার নিলামে বাংলাদেশের সেরা অলরাউন্ডারকে নিয়ে নেয় হায়দরাবাদ। তবে মনে করা হচ্ছে সানরাইজার্সে নেতা হওয়ার দৌড়ে সাকিবকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। হায়দরাবাদের নেতা হিসেবে দলকে শেষে কে নেতৃত্ব দেন, সেটাই এখন দেখার!

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

আইপিএলে এবার অধিনায়ক হিসেবে দেখা যাবে সাকিবকে!

আপডেট সময় ১০:২৫:১৮ অপরাহ্ন, বুধবার, ২৮ মার্চ ২০১৮