ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফেসবুক কেলেঙ্কারি: ব্রিটিশ এমপিদের সামনে সাক্ষ্য দেবেন না জাকারবার্গ!

আকাশ আইসিটি ডেস্ক:

তথ্য কেলেঙ্কারি বিষয়ক তদন্তে ব্রিটিশ এমপিদের সামনে সাক্ষ্য দেবেন না ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। এর পরিবর্তে একজন সিনিয়র কর্মকর্তা পাঠাবেন বলেও জানিয়েছেন তিনি।

সম্প্রতি অভিযোগ উঠেছে, ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা টিমকে পাঁচ কোটি গ্রাহকের তথ্য সরবরাহ করা হয়েছিল। আর এই কেলেঙ্কারিতে আলোচনার কেন্দ্রে রয়েছে ফেসবুক ও টেক জায়ান্ট ক্যামব্রিজ অ্যানালিটিকা।

জানা গেছে, জাকারবার্গের প্রতিনিধি ইস্টারের ছুটি শেষ হবার পর ব্রিটিশ পার্লামেন্টে এমপিদের সামনে সাক্ষ্য দেবেন।

এদিকে, ব্রিটিশ পার্লামেন্টের পক্ষে ড্যামিয়ান কলিন্স বলেছেন, ফেসবুকের কর্মকর্তা ক্রিস কক্স ইস্টারের ছুটি শেষে প্রথম সপ্তাহে সাক্ষ্য দেবেন। ফেসবুকের চিফ প্রোডাক্ট অফিসার ক্রিস কক্স। তিনি জাকারবার্গকে সরাসরি রিপোর্ট দিয়ে থাকেন।

কলিন্স বলেন, ‘ফেসবুক ব্যবহারকারীদের গুরুত্ব ও উদ্বেগের বিষয়ে প্রশ্নের জবাব দিতে জাকারবার্গ আমাদের সামনে দাঁড়াতে প্রস্তুত নয়। এ কারণে আমি অবাক হয়েছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফেসবুক কেলেঙ্কারি: ব্রিটিশ এমপিদের সামনে সাক্ষ্য দেবেন না জাকারবার্গ!

আপডেট সময় ০৯:৪৭:১২ অপরাহ্ন, বুধবার, ২৮ মার্চ ২০১৮