ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফিরেছেন জ্যাকলিন

আকাশ বিনোদন ডেস্ক : 

কিছুদিন আগে রেস থ্রি ছবির শুটিং সেটে আহত হয়েছিলেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। পরবর্তী সময়ে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সুস্থ হয়ে আবারও শুটিংয়ে ফিরেছেন এই অভিনেত্রী। তবে বাকি দৃশ্যগুলো সানগ্লাস পরে শুটিং করতে হবে তাকে।

সম্প্রতি ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় জ্যাকলিন ফার্নান্দেজ বলেন, ‘আমার সুস্থতা কামনার জন্য সবাইকে ধন্যবাদ। ডান চোখে আঘাত পেয়েছি এবং এখন আমার পুরো ক্লাইমেক্স দৃশ্যগুলো সানগ্লাস পরে করতে হবে। সুতরাং আশ্চর্য হবেন না।

সর্বশেষ কথা, যখন স্কোয়াশ খেলবেন চশমা পরার চেষ্টা করবেন এবং অবশ্যই প্রতিপক্ষ যখন বলে আঘাত করবে তখন পিছে তাকাবেন না।’ রেস-থ্রি’র শুটিংয়ের ফাঁকে স্কোয়াশ খেলছিলেন জ্যাকলিন। এ সময় স্কোয়াশ বল সরাসরি তার চোখে আঘাত করে। সঙ্গে সঙ্গেই এই অভিনেত্রীকে হাসপাতালে নেয়া হয়।

পরবর্তী সময়ে প্রয়োজনীয় চিকিৎসা সম্পন্ন হলে হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেয়া হয়। ছাড়পত্র পেয়েই আবার ফিরলেন শুটিংয়ে। ছবিটি পরিচালনা করছেন রেমো ডিসুজা। এতে অভিনয় করছেন সালমান খান, ববি দেওল, অনিল কাপুর, ডেইজি শাহ প্রমুখ। আগামী ঈদুল ফিতরে এটি মুক্তির কথা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফিরেছেন জ্যাকলিন

আপডেট সময় ০৭:১৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৮ মার্চ ২০১৮