ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ডাকাতির মাইকিং করে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই

অাকাশ জাতীয় ডেস্ক:

নড়াইলের লোহাগড়ায় লক্ষীপাশা ইউপির আমাদা গ্রামে ডাকাত আসার মাইকিং করে পুলিশের ওপর হামলা চালিয়ে চার আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার ভোররাত ৪টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এতে লোহাগড়া থানা পুলিশের একজন এসআই ও তিনজন এএসআই আহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে একটি মামলার আসামিরা পাশের কামালপ্রতাপ গ্রামে একটি মাছের ঘেরে ঘুমিয়ে আছে। অভিযান চালিয়ে আমাদা গ্রামের আলী আহম্মেদ খানের ছেলে রাঙ্গু খান (২৭), অহিদার খানের ছেলে নাইস খান (২৫), গ্রাম পুলিশ দাউদ মল্লিকের ছেলে সোহেল মল্লিক (২৩) ও মন্টু মল্লিকের ছেলে সোহেল মল্লিককে (২০) গ্রেপ্তার করে।

এসময় পশ্চিমপাড়া জামে মসজিদের মাইক থেকে ‘গ্রামে ডাকাত পড়েছে’ এমন অপপ্রচার করে আসামিপক্ষের লোকজন পুলিশের ওপর হামলা চালিয়ে ৪ আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় আত্মরক্ষার্থে শর্টগানের ৪ রাউন্ড গুলি ছোঁড়ে পুলিশ। এতে গুরুতর আহত হন এসআই গোবিন্দ আকর্ষন, এএসআই আনিসুজ্জামান, কাজী বাবুল ও বাবুল হাসান। তাদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সোমবার দুপুরে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেছেন । তবে এ ঘটনায় পুলিশ কোনো আসামীকে আটক করতে পারেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

ডাকাতির মাইকিং করে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই

আপডেট সময় ১১:৩৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৬ মার্চ ২০১৮