ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

পাকিস্তানপন্থীদের ক্ষমতা এবং রাজনীতির বাইরে পাঠাতে হবে : ইনু

অাকাশ জাতীয় ডেস্ক: 

তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘স্বাধীনতার পথে থাকতে হলে সব রঙের পাকিস্তানপন্থী ও রাজাকার-জঙ্গিদের পরাজিত করে এদের ক্ষমতা এবং রাজনীতির বাইরে পাঠাতে হবে।’

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর কাকরাইলে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইসতাক হোসেনের সভাপতিত্বে প্রধান তথ্য অফিসার কামরুন নাহার ও গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. জাকির হোসেন বিশেষ অতিথি হিসেবে সভায় বক্তৃতা করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সব শহীদ ও মুক্তিযোদ্ধাদের পরম শ্রদ্ধায় স্মরণ করে তথ্যমন্ত্রী বলেন, ‘যারা বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা, গণহত্যা দিবস, ৩০ লাখ শহীদদের সংখ্যা, সংবিধানের চারনীতি মানে না, তারা দেশবিরোধী ও পাকিস্তানের প্রেতাত্মা। এরাই ১৫ আগস্টের পর বাংলাদেশকে পাকিস্তানপন্থার দিকে ঠেলে দেবার অপচেষ্টা চালায়।’

ইনু বলেন, ‘পাকিস্তানি শাসকেরা কোনোদিনও বাঙালিদের মেনে নিতে পারেনি। তারা বাঙালির আত্মপরিচয় মুছে ফেলতে চেষ্টা করেছে, ভাষার অধিকার কেড়ে নিতে চেয়েছে, স্বাধিকারের দাবির জবাব দিয়েছে বর্বরতম গণহত্যা আর অকথ্য নির্যাতনে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশে আজকের জঙ্গি ও তাদের সঙ্গী-পৃষ্ঠপোষকেরা হচ্ছে সেই পাকিস্তানি শাসকদের ‘প্রক্সি দালাল’।’

পাকিস্তানের ভেতরে যেমন বাংলাদেশ যায় না, বাংলাদেশের ভেতরও তেমনি পাকিস্তানপন্থী ও রাজাকার-জঙ্গি থাকতে পারে না উল্লেখ করে জাসদ সভাপতি বলেন, ‘দেশকে দেশের পথে রাখতে গণতন্ত্র-নির্বাচনের উছিলায় জঙ্গি-রাজাকার এবং জঙ্গিসঙ্গী-রাজাকার পৃষ্ঠপোষকদের রাজনীতিতে হালাল করার কোনো সুযোগ নেই। নির্বাচন-সাংবিধানিক প্রক্রিয়া চালু থাকবে, জঙ্গিদের ধ্বংস এবং জঙ্গিসঙ্গী-পাকিস্তানপন্থীদের ক্ষমতা ও রাজনীতির বাইরে রাখতে হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

পাকিস্তানপন্থীদের ক্ষমতা এবং রাজনীতির বাইরে পাঠাতে হবে : ইনু

আপডেট সময় ০৪:৪৫:৫২ অপরাহ্ন, সোমবার, ২৬ মার্চ ২০১৮