ঢাকা ০৩:০১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সন্ত্রাসীদের গুলিতে ঘানা ফুটবলার নিহত আওয়ামী লীগ, শেখ হাসিনা বলতে বাংলাদেশে কিছু নেই: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা নববর্ষ উদযাপনে কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি পহেলা বৈশাখে শাহবাগ মেট্রো স্টেশন ১২টা পর্যন্ত, ঢাবি স্টেশন সারাদিন বন্ধ প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর সিইও’র সাক্ষাৎ অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান ভাঙ্গায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩৫ ডা. কামরুলের হাসপাতালে চাঁদা দাবি: মূলহোতা মঈনসহ গ্রেফতার ৭ লেবাননে সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা নেতানিয়াহুর সব ঠিক ছিল, মাত্র এক ইঞ্চি দূরে, তবুও ভেঙে গেল চুক্তি: আরাগচির বিস্ফোরক দাবি

হাত পেতে নয়, মাথা উঁচু করে দাঁড়াব: প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

৪৭তম স্বাধীনতা ও জাতীয় দিবসে এক ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশ আর কারও কাছে হাত পাতবে না, মাথা উঁচু করে দাঁড়াবে। একটি সুখী ও সমৃদ্ধশালী দেশ গড়তে তার সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সোমবার সকাল ৮টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতীয় শিশু-কিশোর সমাবেশে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তার উপস্থিতিতে সারাদেশে ও বিদেশে একযোগে একই সময়ে শুদ্ধসুরে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী দেশবাসীকে শুভেচ্ছা জানান। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ হাসিনা এবং মহান স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

শেখ হাসিনা বলেন, ‘স্বাধীনতার লক্ষ্য ছিল মানুষ উন্নত জীবন পাবে, ক্ষুধা-দারিদ্রমুক্ত দেশ গড়ে উঠবে। জাতির পিতা এটাই চেয়েছিলেন। সে লক্ষ্যেই তিনি কাজ শুরু করেছিলেন। কিন্তু দুঃখের বিষয়, ১৯৭৫ সালে তাকে সপরিবারে হত্যা করা হয়। আমি আর আমার ছোটবোন বিদেশে ছিলাম বলে বেঁচে যাই।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ১৯৯৬ সালে প্রথম ক্ষমতায় এসে মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ শুরু করি। পরবর্তী সময়ে ২০০৮ সালে আবার ক্ষমতায় এসে অসমাপ্ত কাজে হাত দিই। আমরা মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটাতে কাজ করে যাচ্ছি।’

শিশু-কিশোরদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। তোমরাই আগামীতে দেশ চালাবে। তোমাদের মধ্য থেকেই প্রধানমন্ত্রী, মন্ত্রী হবে। এজন্য তোমরা দেশকে গভীরভাবে ভালোবাসবে। আমরা যেখানে রেখে যাবো সেখান থেকে দেশকে এগিয়ে নিয়ে যাবে।’

বক্তৃতায় প্রধানমন্ত্রী শিশুদের প্রতি তার আদর, দোয়া ও আশির্বাদ দেন। শিশুদের সুন্দর জীবন কামনা করেন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশের সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানান। উন্নত ও সমৃদ্ধশালী দেশ গড়ায় তিনি সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও ঢাকার জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান উপস্থিত ছিলেন। এছাড়া মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্যবৃন্দ এবং বিশিষ্ট নাগরিকেরা গ্যালারিতে ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

হাত পেতে নয়, মাথা উঁচু করে দাঁড়াব: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৯:৫১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মার্চ ২০১৮