ঢাকা ১২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকসেবনের প্রতিবাদ করায় বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা পাবনায় বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী

কাজে যদি মন না বসে

আকাশ নিউজ ডেস্ক:

অফিসে যান ঠিকই, কিন্তু অফিসের কাজে আর মন বসে না- এমন সমস্যায় ভুগছেন? কাজ করতে নিলেই মনে হচ্ছে এই কাজ বুঝি আপনার জন্য নয়! ফলাফল হচ্ছে অবসাদ। আমেরিকার ‘কেস ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটি’র বিশেষজ্ঞেরা কয়েকজন ছাত্রের উপর একটি পরীক্ষা করে জানাচ্ছেন, কাজ শুরু করার আগেই সেই কাজের চাপ এবং কাজটি কখন শেষ হবে, এই ভেবে ভয় পায় মানুষ। ফলে শুরুতেই মনে বাসা বাঁধে অবসাদ। তাই কাজে মন বসানোর সবচেয়ে সহজ ট্রিকই হল কাজটিকে সহজ মনে করা। প্রথমেই টার্গেটের দিকে নজর না রেখে কাজের দিকে পুরোপুরি মনোসংযোগ করা।

স্ট্রেস কাটানোর সবচেয়ে বড় উপায় হলো, যেকোনো কাজকেই চ্যালেঞ্জিং মনে করা। মনোবিদেরা জানাচ্ছেন, আপনার হাতে যদি কোনো বড় প্রজেক্ট থাকে তাহলে সেটিকে ছোট ছোট ভাগে ভেঙে নিন। কাজের সময় আপনার মনের মতো করে সাজিয়ে নিন। এবার কাজটি শুরু করুন।

কাজের বিষয়ের বাইরেও পড়াশোনা করার অভ্যাস থাকলে সেটা মন ভালো রাখতে খুবই সাহায্য করে। বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, কাজের চিন্তা কমাতে প্রতিদিন নিয়ম করে একটা নির্দিষ্ট সময়ে বই পড়ার অভ্যাস রাখুন। তাতে কাজে মন বসে খুব তাড়াতাড়ি। মনও অনেক ফুরফুরে থাকে।

অফিসে গিয়ে বসেছেন, কিন্তু কাজ শুরুই করতে পারছেন না। মনকেচাঙ্গা করতে নিজের পছন্দের গান শুনুন, মনোবিদদের মতে, এই টোটকা মন্ত্রের মতো কাজ করে।

আপনার পছন্দের মানুষদের সঙ্গে কিছু সময় গল্প করে নিন। তাহলে মন ফের চাঙ্গা হয়ে উঠবে। কাজে গতি আসবে।

৩০ মিনিটের ছোট্ট ঘুম, যাকে বলে ‘পাওয়ার ন্যাপ’ স্ট্রেস কাটাতে সাহায্য করে। কাজে একঘেয়েমি আসে না। তবে অবশ্যই কাজের গুরুত্ব এবং সময় সুযোগ বুঝে।

কাজের ফাঁকে বিরতি নিন। একটানা কাজ না করে মাঝে ৫ থেকে ১০ মিনিটের বিরতি মন ভালো রাখতে ম্যাজিকের মতো কাজ করে।

সবসময় ইতিবাচক চিন্তা করুন। নিজের ছোট ছোট সাফল্যগুলোকে উদযাপন করুন। মনে করুন এই সাফল্য শুধু আপনারই জন্য। একমাত্র আপনিই এই কাজটা করতে পারতেন। এই ভাবনা মনে অবসাদ বাসা বাধতে দেয় না। ফলে সবসময় কাজ করার উৎসাহ থাকে

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকসেবনের প্রতিবাদ করায় বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা

কাজে যদি মন না বসে

আপডেট সময় ১২:৩৬:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মার্চ ২০১৮