ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হিন্দুদের তোপের মুখে আমির খান

আকাশ বিনোদন ডেস্ক :

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খান একজন মুসলমান। মুসলমান হয়ে হিন্দু মহাকাব্য ‘মহাভারত’নিয়ে ছবি তৈরি করবেন, তা কিছুতেই মেনে নিতে পারছেন না ভারতের হিন্দু ধর্মাবলম্বীরা। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপারটি নিয়ে তুমুল সমালোচনা শুরু করেছে তারা। অভিনেতাকে নাকি নানাভাবে হুমকিও নাকি দেয়া হয়েছে।

চলমান এ সমালোচনায় আমির খানের পাশে দাঁড়িয়েছেন বলিউডের বিখ্যাত গীতিকার, কাহিনিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার। টুইট করে তিনি লিখেছেন, ‘যারা সমালোচনা ও আজেবাজে মন্তব্য করছেন, আপনারা কি ফরাসি পরিচালক পিটার ব্রুকের ‘দ্য মহাভারত’ দেখেছেন? তারা হয়তো ভারতের সংস্কৃতি এবং ঐতিহ্য সম্পর্কে কিছুই জানেন না। রস খান, বুল্লে শাহ, ওয়ারিশ শাহ, বাবা ফরিদ নজির আকবরাবাদি, নিজির বানারসি, বিসমিল্লা খান- তাদের কথা জানেন তাঁরা?’

১৯৮৮ সালে টেলিভিশনে প্রথম ধারাবাহিক আকারে ‘মহাভারত’-এর প্রচার শুরু হয়। যেটি পরিচালনা করেন রবি চোপড়া। এই ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছিলেন পণ্ডিত নরেন্দ্র শর্মা আর জনপ্রিয় উর্দু লেখক রাহি মাসুম রেজা।

এ ব্যাপারে জাবেদ আখতার লেখেন, ‘যারা আমির খানের সমালোচনায় মেতে উঠেছেন, তাদেরকে বলছি, একজন মুসলমানের লেখা চিত্রনাট্য থেকেই ‘মহাভারত’-এর খুঁটিনাটি অনেক কিছু জানতে পেরেছিল দর্শক। অথচ ‘মহাভারত’নিয়ে ছবি তৈরির ব্যাপারে আগ্রহ প্রকাশ করায় আমির খানকে জাতিবিদ্বেষের শিকার হতে হচ্ছে।’

এদিকে খবর রটেছে, আমির খানের ‘মহাভারত’ প্রযোজনা করবে ভারতের ধনকুবের শিল্পপতি মুকেশ আম্বানির প্রযোজনা প্রতিষ্ঠান ‘ভায়াকম এইটিন’। এই ছবি তৈরিতে নাকি এক হাজার কোটি টাকা খরচ করবেন মিস্টার আম্বানি। তবে এ ব্যাপারে আম্বানি কিংবা আমির খানের তরফ থেকে স্পষ্ট কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি।

আমির খান বর্তমানে ব্যস্ত রয়েছেন তার ‘ঠগস’ অব হিন্দুস্তান’ ছবির শুটিং নিয়ে। যেটিতে বলি শাহেনশাহ অমিতাভ বচ্চন ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফও রয়েছেন। এই ছবির শুটিং শেষে কিছুদিন বিশ্রাম নেবেন ‘দঙ্গল’ হিরো আমির খান। এরপরই নাকি তিনি শুরু করবেন ক্যারিয়ারের সবচেয়ে বড় ও স্বপ্নের প্রজেক্ট ‘মহাভারত’ তৈরির কাজ। যেখানে ‘কর্ণ’ চরিত্রে তিনি অভিনয়ও করবেন বলে গুঞ্জন চলছে। বাকিটা সময়ের অপেক্ষা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হিন্দুদের তোপের মুখে আমির খান

আপডেট সময় ১২:০৩:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মার্চ ২০১৮