ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

শহীদদের স্মরণে আলোহীন এক মিনিট

অাকাশ জাতীয় ডেস্ক:

১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার স্মরণে আজ রাত ৯টা থেকে ৯টা এক মিনিট পর্যন্ত রাজধানী ঢাকাসহ সারাদেশের হাজার হাজার মানুষ আলোহীন (ব্ল্যাকআউট) কর্মসূচি পালন করেছে।

হাজার হাজার মানুষ রাত ৯টায় তাদের বিদ্যুতের বাতির সুইচ বন্ধ করে এক মিনিট আলোহীন কর্মসূচিতে অংশ নেয়।

রাজধানীর বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, ব্ল্যাকআউট কর্মসূচি পালনের সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকলেও বেশির ভাগ মানুষ তাদের বিদ্যুতের সুইচ অফ করে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তান হানাদার বাহিনীর হাতে শহীদদের স্মরণ করে।

এর আগে ২০১৭ সালে জাতীয় সংসদের ১৪তম অধিবেশনে ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে ঘোষণা করে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও স্বাধীনতার চেতনায় বিশ্বাসী বিভিন্ন সংগঠন ২৫ মার্চের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ব্ল্যাকআউট কর্মসূচি পালন করে।

এদিকে গত ১১ মার্চ ২৫ মার্চ কালরাতে নিহতদের স্মরণে রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত সারাদেশে এক মিনিট সবধরনের বাতি বন্ধ রাখার কর্মসূচি গ্রহণ করে সরকার।

গণহত্যা দিবসে এক মিনিট বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখাসহ সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের জন্য সব মন্ত্রণালয় ও বিভাগে চিঠি পাঠায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

চিঠিতে জানানো হয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জননিরাপত্তা বিভাগ, বিদ্যুৎ বিভাগ, তথ্য মন্ত্রণালয়, গণযোগাযোগ অধিদপ্তর এবং সব জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) মাধ্যমে গণহত্যা দিবসে এক মিনিট ব্ল্যাকআউট কর্মসূচি পালন করতে হবে।

বাঙালির মুক্তির আন্দোলন নস্যাৎ করতে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে এ দেশের নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি সেনাবাহিনী। ‘অপারেশন সার্চলাইট’ নামের সেই অভিযানে কালরাতের প্রথম প্রহরে ঢাকায় চালানো হয় বিশ্বের ইতিহাসের বর্বরতম গণহত্যা।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাজ্যে মানব পাচারকারী চক্রের ২১ সদস্যের কারাদণ্ড

শহীদদের স্মরণে আলোহীন এক মিনিট

আপডেট সময় ১১:২৪:২০ অপরাহ্ন, রবিবার, ২৫ মার্চ ২০১৮