ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

জোহানেসবার্গ টেস্টে নিষিদ্ধ স্মিথ, ব্যানক্রফটকে জরিমানা

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বল টেম্পারিংয়ের ঘটনায় অজি অধিনায়ক স্টিভেন স্মিথকে এক টেস্ট ম্যাচে নিষিদ্ধ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সুতরাং, তিনি জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচে খেলতে পারবেন না। এই ঘটনায় ক্যামেরন ব্যানক্রফটকে ম্যাচ ফি’র ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সেই সাথে তার নামের পাশে যোগ হয়েছে তিনটি ডিমেরিট পয়েন্ট।

রবিবার অধিনায়কের পদ থেকে পদত্যাগ করেছেন স্মিভেন স্মিথ। পদত্যাগ করেছেন সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারও। কেপটাউনে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার চলতি টেস্ট ম্যাচে আজ থেকে নেতৃত্ব দিচ্ছেন টিম পেইনে।

স্টিভেন স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফট বল টেম্পারিংয়ের বিষয়টি স্বীকার করেছেন। ক্যামেরন ব্যানক্রফট বলেছেন, তিনি বল টেম্পারিং করেছেন। আর অধিনায়ক স্টিভেন স্মিথ বলেছেন, তিনি বল টেম্পারিংয়ের পরিকল্পনা সম্পর্কে আগে থেকেই জানতেন।

কেপটাউনে গতকাল ছিল দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার চার ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচের তৃতীয় দিনের খেলা। শনিবারই ঘটে বল টেম্পারিংয়ের ঘটনা। ভিডিও ফুটেজে দেখা গেছে, অজি ওপেনার ক্যামেরন ব্যানক্রফট ফিল্ডিং করার সময় হলুদ রঙের কাগজ জাতীয় একটি বস্তু দিয়ে বল ঘষছেন। পরে তা আবার পকেটে ঢুকিয়ে রাখছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

জোহানেসবার্গ টেস্টে নিষিদ্ধ স্মিথ, ব্যানক্রফটকে জরিমানা

আপডেট সময় ০৮:৪৯:২৩ অপরাহ্ন, রবিবার, ২৫ মার্চ ২০১৮