ঢাকা ১১:৫২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিক পেটানো ৪ নেতাকর্মীকে বহিষ্কার করল জামায়াত খাগড়াছড়িতে পৃথক গোলাগুলিতে ইউপিডিএফের দুই সদস্য নিহত একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া বাজেট প্রণয়ন করেন আমলারা, এমপিদের ভূমিকা গলাবাজি: জামায়াত এমপি ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’:স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশের গুণী মানুষদের যথাযথ সম্মান দেওয়ার আহ্বান মঈন খানের মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারালেন আইনজীবী জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: শ্রমমন্ত্রী দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা

বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন বাংলাদেশের মাটিতে হবে না: মওদুদ

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, সরকার আবারও বিরোধী দল বা মতবিহীন নির্বাচনের নীল নকশা করছে। তবে বিএনপিকে বাদ দিয়ে নীল নকশার নির্বাচন বাংলাদেশের মাটিতে হতে দেয়া হবে না। এই নীল নকশা সরকার বাস্তবায়ন করতে পারবে না।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘দেশমাতার কারাবাস দীর্ঘায়িত করার সরকারি ষড়যন্ত্র বন্ধ ও সকল রাজবন্দীর অনতিবিলম্বে মুক্তির দাবি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নাগরিক অধিকার আন্দোলন ফোরাম এই আলোচনাসভার আয়োজন করে।

মওদুদ বলেন, সরকার চাইছে এককভাবে ভোট করার এমন একটি পরিস্থিতি সৃষ্টি করতে যাতে কোনো দল আর নির্বাচনে না আসে। তাহলে ৫ জানুয়ারির মতো আরেকটি নির্বাচন করতে পারবে। আর সেটি আওয়ামী লীগ আজকে অনেকটা খোলা-মেলাভাবে বলেই দিয়েছে।

‘নির্বাচনের বিজয় আনুষ্ঠানিকতা বাকি মাত্র’- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, তারা মনে করে, তাদের নীল- নকশা অনুযায়ী নির্বাচন সম্পূর্ণ হয়ে গেছে। বাকি শুধু আনুষ্ঠানিকতা। এখন শুধু গেজেট নোটিফিকেশন এবং শপথ গ্রহণ হবে। তো করে নেন? আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দরকার আছে বলে আমি মনে করি না।

নেতাকর্মীদের উদ্দেশে মওদুদ বলেন, বিশ্বে স্বৈরাচার সরকারের পতন যেভাবে হয়েছে বর্তমান সরকারেরও পতন একইভাবে হবে। এটা অবধারিত। এখন শুধু সময়ের ব্যাপার।

বিএনপির এ নেতা বলেন, দিন দিন খালেদা জিয়ার জনপ্রিয়তা বাড়বে। যেদিন তিনি কারাগার থেকে বের হবেন সেই দিন বাংলাদেশের মানুষ রাজপথে বের হয়ে আসবে। সেই জোয়ারে বাংলাদেশে আবার গণতন্ত্র ফিরিয়ে আসবে।

আয়োজক সংগঠনের উপদেষ্টা নাছির উদ্দিন হাজারীর সভাপতিত্বে সভায় সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, সংগঠনের সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্যে দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক পেটানো ৪ নেতাকর্মীকে বহিষ্কার করল জামায়াত

বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন বাংলাদেশের মাটিতে হবে না: মওদুদ

আপডেট সময় ১০:৪২:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৪ মার্চ ২০১৮