ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

এ সরকার থাকলে ধর্ষণের তুফান চলতেই থাকবে: মওদুদ

অাকাশ জাতীয় ডেস্ক:

দেশে এখন নারী ও শিশু ধর্ষণের ঘটনা তুফান গতিতে চলছে দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, প্রতিটি ধর্ষণের ঘটনায় আওয়ামী পরিবার জড়িত। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষতায় সহায়ক সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকা’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)।

ব্যারিস্টার মওদুদ বলেন, ‘আওয়ামী লীগ নেতা তুফান সরকার বর্তমান সরকারের সত্যিকারের প্রতিফলন ঘটিয়েছে। যতদিন এই সরকার ক্ষমতায় থাকবে, ততদিন দেশে ধর্ষণের এই তুফান চলতেই থাকবে। প্রত্যেকটা ঘটনার সঙ্গে এ সরকারের নেতাকর্মীরাই জড়িত।’

‘কারও টু শব্দ করার সাহস নেই। পাঁচজনকে ক্রসফায়ারে দিয়েছি, আরো ১৪ জনের লিস্ট করেছি’- ক্ষমতাসীন দলের এক এমপির এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, এ ঘটনার পর ওই এলাকা আতঙ্কে খালি হয়ে গেছে। এই অবস্থার জন্য বর্তমান সরকারই সম্পূর্ণভাবে দায়ী।

ষোড়শ সংশোধনীর রায়কে ‘ঐতিহাসিক এবং কালজয়ী রায়’ দাবি করে সাবেক এই আইনমন্ত্রী বলেন, ‘ষোড়শ সংশোধনীর উপর সুপ্রিম কোর্টের রায়ের পর এ সরকারের পদত্যাগ করা উচিত। উল্টো এ ব্যাপারে বিতর্ক সৃষ্টি করে সরকারি দল এটাই প্রমাণ করেছে যে, তারা বিচার বিভাগের স্বাধীনতা চায় না।’

‘বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার জন্য এটা একটি ঐতিহাসিক এবং কালজয়ী রায়। বিচার বিভাগকে স্বাধীন রাখার জন্য প্রধান বিচারপতির বক্তব্য সঠিক’ যোগ করেন তিনি।

ব্যারিস্টার মওদুদ বলেন, ‘আইনমন্ত্রী বলেছেন- রাষ্ট্রপতির ক্ষমতা সুপ্রিম কোর্ট নিয়ে নিতে চায়, অথচ কথাটা সত্য নয়। কারণ প্রধান বিচারপতি চান ১৯৭২ সালের মূল সংবিধানে অনুচ্ছেদ ১১৬ তে যা ছিল তা ফিরিয়ে দেয়ার জন্য।’

তিনি বলেন, ‘ষোড়শ সংশোধনীর এই রায়ে দেশের বর্তমান সংকটসমূহের উপর অনেক মূল্যবান মন্তব্য করা হয়েছে। দেশের সকল শ্রেণীর মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটেছে ওই রায়ে।’

এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতায় রায় চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তৈমুর আলম খন্দকার প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

এ সরকার থাকলে ধর্ষণের তুফান চলতেই থাকবে: মওদুদ

আপডেট সময় ০৬:১৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০১৭