ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ফ্রান্সকে স্তব্ধ করে জিতল কলম্বিয়া

আকাশ স্পোর্টস ডেস্ক:

কয়েক মাস পরই রাশিয়ায় পর্দা উঠছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ফুটবল বিশ্বকাপের। এবারের বিশ্বকাপে অন্যতম ফেবারিট ফ্রান্স! তবে প্রস্তুতি পর্বে তার প্রতিফলন দেখাতে পারল না একঝাঁক তারকাসমৃদ্ধ দলটি। প্রীতি ম্যাচে কলম্বিয়ার কাছে ৩-০ গোলে হেরে গেছে তারা।

শুক্রবার ফ্রান্সে আতিথ্য নেয় কলম্বিয়া। শুরুতেই চমক দেখায় স্বাগতিকরা। ১৩ মিনিটে অলিভার জিরুদের গোলে এগিয়ে যায় তারা। দেশের জার্সি গায়ে এটি তার ৩০তম গোল।

এগিয়ে গিয়ে আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে ফ্রান্স। ফলে লিডের ব্যবধান বাড়তেও সময় লাগেনি। ২৮ মিনিটে ফরাসি সমর্থকদের আনন্দের উপলক্ষ এনে দেন থমাস লেমার।

পিছিয়ে পড়ে আক্রমণের গতি বাড়ায় কলম্বিয়া। এর সুফলও পায় লাতিন আমেরিকার দলটি। বিরতির খানিক আগে হামেশ রদ্রিগেজেরবাড়ানো বলে গোল করে ব্যবধান কমান মুরিয়েল।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই গোল শোধে মরিয়া হয়ে পড়ে কলম্বিয়া। একের পর এক আক্রমণ শাণিয়ে ফরাসি শিবিরে আতঙ্ক ছড়ান কলম্বিয়ানরা। তাদের আক্রমণ আলোর মুখও দেখে। ৬২ মিনিটে হামেশের ক্রসে গোল করে দলকে সমতায় ফেরান রাদামেল ফ্যালকাও। দেশের জার্সি গায়ে এটি তার ২৯তম গোল।

এ নিয়ে অনন্য মাইলফলক স্পর্শ করেছেন ফ্যালকাও। কলম্বিয়ার হয়ে সর্বোচ্চ গোলদাতা এখন তিনিই।

এর পর আক্রমণ পাল্টা আক্রমণে এগিয়ে চলে খেলা। তবে ৮৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে কলম্বিয়ার জয় নিশ্চিত করেন কোয়েন্তারো। শেষ পর্যন্ত স্বাগতিক সমর্থকদের হৃদয় ভেঙে ৩-২ গোলের ঐতিহাসিক জয় নিয়ে মাঠ ছাড়ে হোসে পেকারম্যানের শিষ্যরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

ফ্রান্সকে স্তব্ধ করে জিতল কলম্বিয়া

আপডেট সময় ০৪:৪৭:৪১ অপরাহ্ন, শনিবার, ২৪ মার্চ ২০১৮