ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মেসেঞ্জার গ্রুপ চ্যাটিংয়ে এলো অ্যাডমিন সুবিধা

আকাশ আইসিটি ডেস্ক:

মেসেঞ্জার গ্রুপ চ্যাটিংয়ে অ্যাডমিন সুবিধা যোগ করেছে ফেইসবুক।

গ্রাহকের তথ্য নিয়ে ফেইসবুকের চলমান সমালোচনার মধ্যে বুধবার মেসেঞ্জারে এই পরিবর্তনের কথা জানিয়েছে সামাজিক মাধ্যম জায়ান্ট প্রতিষ্ঠানটি।

গ্রুপ চ্যাটিংয়ে অ্যাডমিন সুবিধা আনায় গ্রুপে নতুন গ্রাহক যোগ দেওয়ার প্রক্রিয়ায় পরিবর্তন আসবে। গ্রুপে যোগ দিতে অ্যাডমিন অনুমোদন লাগবে গ্রাহকের। আগে সরাসরি নতুন গ্রাহক যোগ করা যেত– খবর প্রযুক্তি সাইট ভার্জ-এর।

বর্তমানে গ্রুপ চ্যাটিংয়ে ২৫০ জন পর্যন্ত গ্রাহক থাকতে পারে। আগে গ্রুপের যেকোনো ব্যক্তিই নতুন গ্রাহক সংযুক্ত করতে পারতেন। কিন্তু পরিবর্তনের কারণে নতুন গ্রাহককে গ্রুপে যোগ দিতে একটি আমন্ত্রণ লিঙ্ক পাঠানো যাবে। অ্যাডমিন নতুন গ্রাহককে অনুমতি দিলেই কেবল তিনি গ্রুপ চ্যাটিংয়ে অংশ নিতে পারবেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

চ্যাটিংয়ে অ্যাডমিনের ক্ষমতা পরিবর্তন করা যাবে। চাইলে অ্যাডমিন অনুমোদন বন্ধ করেও রাখা যাবে। সেক্ষেত্রে সরাসরি নতুন গ্রাহক চ্যাটিংয়ে অংশ নিতে পারবেন।

ফেইসবুকের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “গ্রুপের যে কেউ একটি পরিবর্তিত আমন্ত্রণ লিঙ্ক তৈরি করতে পারবেন এবং গ্রুপ চ্যাটিংয়ে আনতে চাচ্ছেন এমন যে কারও সঙ্গে লিঙ্কটি শেয়ার করতে পারবেন। যেসব গ্রাহক লিঙ্কটি চাপবেন অ্যাডমিন অনুমোদন বন্ধ থাকলে তিনি সরাসরি চ্যাটিংয়ে যোগ দিতে পারবেন বা অ্যাডমিন অনুমোদন দিলে যোগ দিতে পারবেন।”

মেসেঞ্জারের নতুন ফিচারটিকে দারুণ বলা হলেও অন্যান্য নিরাপত্তা নিয়ে ফেইসবুকের কাজ করতে হবে বলে জানানো হয়েছে ভার্জ-এর প্রতিবেদনে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মেসেঞ্জার গ্রুপ চ্যাটিংয়ে এলো অ্যাডমিন সুবিধা

আপডেট সময় ০১:০৩:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মার্চ ২০১৮