ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অবৈধ কার্যক্রমের দায়ে যুক্তরাষ্ট্রে পেইজা বন্ধ

আকাশ আইসিটি ডেস্ক:

মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে কার্যক্রম পরিচালনার অভিযোগে ডিজিটাল লেনদেন প্ল্যাটফর্ম পেইজা বন্ধ করে দিয়েছে দেশটির একটি আদালত। আদালতে অভিযুক্ত করা হয়েছে পেইজার দুই উদ্যোক্তা ফিরোজ প্যাটেল এবং ফারহান প্যাটেলকেও।

মামলার বিবরণীতে বলা হয়েছে, ২০১২ সাল থেকে অবৈধভাবে পরিচালিত এ প্ল্যাটফর্মটির মাধ্যমে এখন পর্যন্ত ২৫ কোটি ডলারের বেশি লেনদেন করা হয়েছে। এটি পরিচালনার জন্য দেশটির কোনো নিয়ন্ত্রক সংস্থা থেকেই অনুমোদন নেয়া হয়নি।

এ প্ল্যাটফর্মটির বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ রয়েছে। এছাড়া প্ল্যাটফর্মটি ব্যবহার করে গ্রাহকরা চাইল্ড পর্নোগ্রাফিতে অর্থ লেনদেন, পঞ্জি স্কিম এবং পিরামিড স্কিম চালাচ্ছেন বলেও অভিযোগ আছে।

পেইজার ওয়েবসাইটে প্রবেশ করে দেখা গেছে সেখানে ঝুলছে ডিপার্টমেন্ট অব জাস্টিস এবং হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের নোটিশ। কোনো গ্রাহকের যদি অভিযোগ বা ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য থাকে, তাহলে সেটি ই-মেইল করে আদালতকে জানানোর কথাও উল্লেখ আছে এ নোটিশে।

এদিকে পেইজা তাদের টুইটার অ্যাকাউন্ট থেকে করা টুইটে জানিয়েছে, এটি সাময়িক সমস্যা। তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হলেও এখনও সেটি প্রমাণিত হয়নি। অন্য আরেকটি ডোমেইন থেকে গ্রাহকরা তাদের পেইজা অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন বলেও দাবি করেছে পেইজা।

এদিকে ক্যাসাডা টেকনোলজি নামের একটি প্রতিষ্ঠানের সহায়তায় ২০১২ সালে বাংলাদেশে কার্যক্রম শুরুর পর অনেকেই এ প্ল্যাটফর্মটি ব্যবহার করছেন অর্থ লেনদেনে। এমন গ্রাহকরা অ্যাকাউন্টে থাকা অর্থের বিষয়ে তাদের শঙ্কার কথা জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অবৈধ কার্যক্রমের দায়ে যুক্তরাষ্ট্রে পেইজা বন্ধ

আপডেট সময় ০১:০০:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মার্চ ২০১৮