ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

বর্তমান সরকার ভণ্ড ও প্রতারক, তারা ভোট ডাকাত: মান্না

অাকাশ জাতীয় ডেস্ক:

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, বর্তমান সরকার ভণ্ড ও প্রতারক। তারা ভোট ডাকাত। ভোটকেন্দ্রে ভোটার না থাকলেও তারা ৪০ শতাংশ ভোট পায়, যা হাস্যকর। তাদের কথা জনগণ বিশ্বাস করে না। তাদের সম্মিলিতভাবে ‘না’ বলতে হবে।

শুক্রবার রাজধানীর বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ‘মহান স্বাধীনতার ৪৭ বছর ও জনগণের প্রত্যাশা’ শীর্ষক সভার আয়োজন করে বাংলাদেশ জনদল।

আগামীতে জাতির সামনে বিএনপির বক্তব্য স্পষ্ট করার আহ্বান জানিয়ে মান্না বলেন, আপনাদের বক্তব্যের সঙ্গে একমত হলেই কেবল জাতীয় ঐক্য সম্ভব। শুধু মুখে মুখে জাতীয় ঐক্যের কথা বললে হবে না।

বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া বলেন, ইতিহাসের সবচেয়ে কঠিন সময় অতিক্রান্ত করছে জাতি। এই অবস্থায় সব দেশপ্রেমিক-গণতান্ত্রিক শক্তির জাতীয় ঐক্য মঞ্চ প্রতিষ্ঠার কোনো বিকল্প নাই।

জনদলের চেয়ারম্যান ডা. এসএম শাজাহানের সভাপতিত্বে ও মহাসচিব মাহবুবুর রহমান জয় চৌধুরীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, লেবার পাটির একাংশের মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, সোনার বাংলা পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ হারুন অর রশিদ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

বর্তমান সরকার ভণ্ড ও প্রতারক, তারা ভোট ডাকাত: মান্না

আপডেট সময় ১০:২৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মার্চ ২০১৮