ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ফুটবল মাঠ থেকে রাজনীতির মঞ্চে রোনালদিনহো

আকাশ স্পোর্টস ডেস্ক:

ফুটবল মাঠে দুর্দান্ত রোনালদিনহো অবসরের পর রাজনীতির মঞ্চকে বেছে নিলেন। তিনি ইতিমধ্যে ব্রাজিলের রিপাবলিকান পার্টির (পিআরবি) সদস্যপদ গ্রহণ করেছেন। ক্যারিয়ারের শেষ সময় বাজে অবস্থার মধ্যে যাওয়া বার্সেলোনা ও মিলানের এই সাবেক মিডফিল্ডার এ বছরের জানুয়ারিতে অবসরের ঘোষণা দেন।

সর্বশেষ এক অনুষ্ঠানে পিআরবি নেতাদের সঙ্গে ছবি তোলেন রোনালদিনহো। সেলেকাওদের হয়ে বিশ্বকাপজয়ী এই তারকা বলেন, ‘দেশের উন্নয়ন এবং আধুনিকায়ন ও ব্রাজিলের জনগণের শান্তি ও সুস্থতার লক্ষ্যে এই দলের অংশ হতে পেরে নিজেকে ধন্য মনে করছি।’

১৯৯৯ সাল থেকে ২০১৩ পর্যন্ত জাতীয় দলের হয়ে ৯৭ ম্যাচ খেলে ৩৩টি গোল করেছেন রোনালদিনহো। ২০১৫ সালে সর্বশেষ ক্লাব ফ্লুমিনেনসের হয়ে খেলা এই তারকা ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছেন বার্সেলোনায়। ২০০৩ থেকে ২০০৮ পর্যন্ত ২০৭ ম্যাচে ৯৪টি গোল করেছেন। এখানে থেকেই তিনি বর্ষসেরা ফুটবলারের তকমা জিতেছেন।

ব্রাজিলের তারকা ফুটবলারদের অবশ্য রাজনীতিতে যোগ দেয়া কোনো নতুন ঘটনা নয়। এর আগে বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড রোমারিও রাজনীতিতেও নিজের স্থান পাকা করে নিয়েছেন। শুধু তাই নয়, দলবদল করে একজন বিজ্ঞ রাজনীতিবিদের পরিচয় দিয়েছেন এক সময়ের এই ক্ষ্যাপাটে স্ট্রাইকার।

এবার এই তালিকায় যোগ দিলেন ব্রাজিলের আরেক নন্দিত ফুটবলার রোনালদিনহো। তার দেখাদেখি অন্যরাও রাজনীতিতে আসেন কিনা সেটাই এখন দেখার। ওয়েবসাইট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

ফুটবল মাঠ থেকে রাজনীতির মঞ্চে রোনালদিনহো

আপডেট সময় ০৪:০২:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মার্চ ২০১৮