ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

যৌনতার প্রতীক নিয়ে আপত্তি নেহা ধুপিয়ার

আকাশ বিনোদন ডেস্ক:

নগ্নতা। যৌনতা। যে কোনও অ্যাডাল্ট ছবি। আর সব কিছুতেই প্রতীকি মেয়েরা। কেন যৌনতার প্রতীক হিসেবে সবসময় মেয়েদেরই ধরা হয়? এ প্রশ্ন নিশ্চয়ই আপনার মনেও বহুবার এসেছে? কিন্তু উত্তর পাননি। আপনার মতো এই একই প্রশ্ন করেছেন বলিউডের অন্যতম হট নায়িকা নেহা ধুপিয়া। তাঁর মতেও, কেন সবসময় যৌনতার প্রতীক হিসেবে মেয়েদেরকেই দেখানো হবে?

বিজ্ঞাপনে যদি যৌনতার লেশমাত্রও থাকে, তাহলে সেখানেই ব্যবহার করা হয় কোনও মহিলা মডেলকে। শুধু বিজ্ঞাপনই বা কেন, যে কোনও বিষয়কেই আরও আকর্ষণীয় করে তুলতে বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েদের ছবি ব্যবহার করা হয়। এভাবেই আমরা ক্রমশ মেয়েদের যৌনতার প্রতীক করে তুলছি। এখানেই আপত্তি জানিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নেহা ধুপিয়া। প্রসঙ্গে তিনি বললেন, ‘সবাইকেই বলতে শোনা যায় যে, যৌনতাকে পরিপূর্ণ করে তুলতে পারে একমাত্র মেয়েরাই। এটাই আশ্চর্য লাগে। কেন সবসময় মেয়েদের যৌনতার প্রতীক হিসেবে দেখানো হবে? কেন ছেলেরা যৌনতার প্রতীক হতে পারেন না? কিন্তু গত কয়েক বছরে এই ধারণা খানিকটা বদলেছে। এখন আমরা জন আব্রাহামকে ‘দোস্তানায়’, শাহরুখ খানকে ‘দর্দে ডিস্কো’ গানে দেখতে পাই। যেখানে তাঁদেরকে সেক্স সিম্বল হিসেবে দেখানো হয়েছে।’

সম্প্রতি নেহা ধুপিয়াকে MTV ROADIES -এ দেখা যাচ্ছে। সেখানে ৪জন বিচারকের মধ্যে একা নারী তিনি। প্রসঙ্গে নেহা বললেন, ‘ROADIES-এর অভিজ্ঞতা অসাধারণ। ওখানে একটাও টাস্ক ছিল না, যেটাকে দেখিয়ে কেউ বলতে পারবে, এটা শুধুমাত্র ছেলেদের কাজ। তাই ছেলেদের কাজ যখন মেয়েরা স্বতঃস্ফূর্তভাবে করতে পারছেন, তখন মেয়েদের কাজও ছেলেদের স্বতঃস্ফূর্তভাবেই করা দরকার। তবেই এই ধারণাটা বদলাবে।’

নেহার মতে, আসলে আমাদের ধারণাটাই এমন হয়ে গিয়েছে যে, যৌনতার কথা মনে এলেই সেখানে কোনও একটি মেয়ের ছবি ভেসে ওঠে। সম্ভবত সেই কারণেই মেয়েদেরকেই ধর্ষণের শিকার হতে হয়। তাই এবার আমাদের ধারণাটা আরও বদলানো প্রয়োজন। যৌনতার প্রতীক শুধুমাত্র মেয়েরাই নন, ছেলেরাও হতে পারেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

যৌনতার প্রতীক নিয়ে আপত্তি নেহা ধুপিয়ার

আপডেট সময় ১১:৩৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মার্চ ২০১৮