ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যাদুর্গতদের পুনর্বাসন করবে সরকার: প্রতিমন্ত্রী মীর হেলাল মুর্শিদাবাদে স্কুল ভ্যানে ট্রেনের ধাক্কা, দুই শিক্ষার্থীসহ নিহত তিন ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮ নাতনির মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানা-নানীসহ ৪ জনের এসএসসির ফল প্রকাশ কবে, যা জানাল শিক্ষা বোর্ড চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন,সরকারকে গোলাম পরওয়ার হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, আসলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফ্রুটিকা জুস পান করিয়ে জোড়া খুন: দুজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন

অাকাশ জাতীয় ডেস্ক:

ফ্রুটিকা জুস পান করিয়ে গুলশানের হুন্দাই লিড কোম্পানির টেকনিশিয়ান জাকিউর রহমান জুয়েল ও তার বন্ধু সবুজকে হত্যার দায়ে দুজনকে মৃত্যুদণ্ড ও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার দ্রুতবিচার ট্রাইবুনাল ৪-এর বিচারক আবদুর রহমান সরদার এ রায় ঘোষণা করেন।

মৃতুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কাওসার মোল্লা ও ফরহাদ গাজী। যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন-সুরুজ মিয়া ও সুপর্না।

পাশাপাশি সুরুজ ও সুপর্নাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও একবছর কারাদণ্ড দেয়া হয়।

আসামিদের মধ্যে কাওসার মোল্লা, ফরহাদ গাজী ও সুপর্না পলাতক রয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, আসামি সুপর্ণার সঙ্গে নিহত সুবজের প্রেম ছিল। এ কারণে তাকে হত্যার পরিকল্পনা করে সুপর্নার ভাই ফরহাদ।

এর পর ফরহাদ তার বন্ধু কাউসার ও সুরুজকে সঙ্গে নিয়ে পরিকল্পিতভাবে নিহত সবুজ ও তার বন্ধু জুয়েলকে ঘুমের ওষুধ মেশানো ফ্রুটিকা জুস পান করায়। এতে অজ্ঞান হয়ে পড়লে তাদের গলা কেটে হত্যা করে।

২০১০ সালের ৯ সেপ্টেম্বর ওই ঘটনায় জুয়েলের চাচা মোতালেব হোসেন চারজনকে আসামি করে উত্তরখান থানায় মামলা করেন।

মামলার বিচারকাজ চলাকালে ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ এই রায় দেন আদালত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যাদুর্গতদের পুনর্বাসন করবে সরকার: প্রতিমন্ত্রী মীর হেলাল

ফ্রুটিকা জুস পান করিয়ে জোড়া খুন: দুজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন

আপডেট সময় ০৪:৫১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মার্চ ২০১৮