ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

নব্য জেএমবির শীর্ষ জঙ্গি সাগর ও নিলয় গ্রেফতার

অাকাশ জাতীয় ডেস্ক:

নব্য জেএমবির শীর্ষ দুই জঙ্গি নেতা হাদিসুর রহমান সাগর ও আকরাম হোসেন নিলয়কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে বগুড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর তাদের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) কাছে হস্তান্তর করা হয়।

সিটিটিসি সূত্র জানায়, হাদিসুর রহমান সাগর পুরনো জেএমবির সদস্য। তিনি গুলশানের হলি আর্টিজান হামলার ঘটনায় অন্যতম সন্দেহভাজন পলাতক আসামি।

পুলিশ অনুসন্ধানে জানতে পারে, সাগর ওই হামলার ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক সরবরাহ করেছিল।

নব্য জেএমবিতে বোমা তৈরির কারিগর হিসেবে তার পরিচিতি ছিল। মাসখানেক আগে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি জেলা থেকে তার স্ত্রীকে আটক করে পুলিশ।

অপরদিকে আকরাম হোসেন নিলয় নব্য জেএমবির অন্যতম শীর্ষ অর্থদাতা। গুলশান হামলার পর থেকে নব্য জেএমবিকে সংগঠিত করার চেষ্টা চালিয়ে আসছিলেন তিনি।

গত বছরের নভেম্বর মাসে নিলয়ের বাবা আবু তোরাব এবং মা ও বোনকে গ্রেফতার করে সিটিটিসি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নব্য জেএমবির শীর্ষ জঙ্গি সাগর ও নিলয় গ্রেফতার

আপডেট সময় ০৪:৪০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মার্চ ২০১৮