ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

সৌদির আকাশ হয়ে চলবে ভারত-ইসরাইলের বিমান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের সঙ্গে মধ্যপ্রাচ্যের দখলদার ইহুদি রাষ্ট্র ইসরাইলের সরাসরি বিমান যোগাযোগ চালু হতে যাচ্ছে। সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করে দেশ দুইটির মধ্যে বিমান চলাচল করবে। বৃহস্পতিবার সন্ধ্যায় নতুন রুটে ভারতের রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী ফ্লাইট পরীক্ষামূলকভাবে দিল্লি থেকে তেল আবিবের উদ্দেশে পরিচালনার কথা রয়েছে।

নিজেদের আকাশসীমা ব্যবহারে ইসরাইলের ওপর সৌদি আরব কয়েক দশকের নিষেধাজ্ঞা তুলে নেয়ায় এখন ভারত-ইসরাইল সরাসরি বিমান চলতে আর বাধা নেই। এতে করে দিল্লি-তেল আবিবের যাত্রাপথের সময় কমবে দুই ঘণ্টা ১০ মিনিট। তবে ২৫ মার্চ থেকে এ রুটে নিয়মিত ফ্লাইট চালু হবে। সপ্তাহে তিনদিন রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার নিয়মিত এ ফ্লাইট চলবে।

এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্রকে উদ্ধৃত করে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, পরীক্ষামূলক ফ্লাইটটির ৫০ শতাংশ আসন বুকিং হয়েছে আর তেল আবিব থেকে ফিরতি ফ্লাইটের ৮০ শতাংশ আসনই বুকিং হয়েছে। এর আগে ২০১৭ সালের জুলাইয়ে সৌদি আকাশসীমা হয়ে ভারত-ইসরায়েল বিমান চলাচলের নতুন এ রুটের ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রসঙ্গত, ২০১৭ সালে সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের গোপন যোগাযোগের বিষয়টি প্রকাশ্যে আসে। সেসময় ইসরায়েলি প্রতিনিধির সঙ্গে সৌদি শাসক গোষ্ঠীর বৈঠক হয়েছে বলে খবর প্রকাশিত হয়। সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধের নামে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সরাসরি কাজ করছে। সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের একাধিক চুক্তি রয়েছে বলে ইসরায়েলের একজন দায়িত্বশীল মন্ত্রীও সেসময় নিশ্চিত করেছিলেন। কিন্তু সৌদি শাসকগোষ্ঠীর অনুরোধে সেসব গোপন রাখা হয়েছে। সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া, ইকোনোমিক টাইমস

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাজ্যে মানব পাচারকারী চক্রের ২১ সদস্যের কারাদণ্ড

সৌদির আকাশ হয়ে চলবে ভারত-ইসরাইলের বিমান

আপডেট সময় ০৩:৫৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মার্চ ২০১৮