ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

আমরা খুন সন্ত্রাস দমনের যুদ্ধে আছি: ইনু

অাকাশ জাতীয় ডেস্ক:

‘যুদ্ধ এখনো শেষ হয়নি’ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে আমরা খুন সন্ত্রাস দমনের যুদ্ধে আছি। যুদ্ধ এখনো শেষ হয়নি, ওরা পিছু হটেছে কিন্তু থামেনি। বিপদ কাটেনি, এখনো সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে।

বুধবার রাত সাড়ে ১০টায় নারায়ণগঞ্জের মিশনপাড়ায় রামকৃষ্ণ মিশনে কৃষ্ণদেবের ১৮৩ তম জন্মতিথি ও বার্ষিক উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

তিনি আরো বলেন, যাই ঘটুক আমাদের এখানেই জন্ম, এখানেই মৃত্যু। এই গাছ এই পশুপাখি সবই আমাদের। আমরা এই দেশের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা এমন একটি দেশের সাথে আছি, যেখানে এই বিজয় ছিনিয়ে আনি আবার আমাদের বিজয়ের হাসি নানা ষড়যন্ত্রে ম্লান হয়ে যায়। যেই স্বাধীনতা আমরা ভোগ করছি সেই স্বাধীনতা রক্ষার যুদ্ধ আমাদের শেষ হয়নি। মনে রাখবেন সব যুদ্ধেই রাজাকাররা থাকে।

তিনি বলেন, আমার কিছু ঘাটতি আছে এ জন্য আমি প্রধানমন্ত্রী হতে পারিনি, খালেদা জিয়ার মত জঙ্গির সঙ্গী প্রধানমন্ত্রী হয়ে গিয়েছেন। তাই অপরের দোষ না দেখে নিজের দোষ দেখা উচিৎ। আমরা দেখেছি খালেদা জিয়া চলন্ত ট্রেনে আগুন দিয়ে ঘুমন্ত বাচ্চাকে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে, তখন মানুষকে আমরা দানবরূপে দেখি। সুতরাং দানবের সঙ্গের মানুষের কোন সমঝোতা হয় না, ইবলিশের সঙ্গে ফেরেশতার কোন সমঝোতা হয় না। যারা রাজাকারের সঙ্গে, জঙ্গি সন্ত্রাদের সঙ্গে, দানবের সঙ্গে সমঝোতার কথা বলে- তারা কার্যত ওই দানবদের মানুষের সমাজে ঘুরাফেরার লাইসেন্স দিয়ে দেয়, যা বিপজ্জনক। তাইতো বঙ্গবন্ধু বলেছেন, পাকিস্তানের ভেতর বাংলাদেশ যায় না এটা মিটমাট করতে হবে।

মন্ত্রী আরো বলেন, আমরা সেই সাম্প্রদায়িক সম্প্রীতির সমাজ চাই যেখানে ঈদ, পূজা, বৌদ্ধ পূর্ণিমা সকল কিছু উদযাপন হবে। অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়তে তাই আমরা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছি। অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়তে জঙ্গির সঙ্গীদের পরিত্যাগ করতে হবে। শান্তি যদি চান তাহলে এদের পরিত্যাগ করতে হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, জেলা প্রশাসনের কর্মকর্তাসহ রামকৃষ্ণ মিশনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

আমরা খুন সন্ত্রাস দমনের যুদ্ধে আছি: ইনু

আপডেট সময় ১২:৩৩:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মার্চ ২০১৮