ঢাকা ০৪:২১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বগুড়ায় ছুরিকাঘাতে সাবেক সেনা সদস্য নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার খুন হয়েছেন। তার মোবাইল ফোন খোয়া গেছে।

নিহত জাহান বকশ (৬০) শহরের চকলোকমান এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে ও সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার ।

বুধবার ভোরে শহরের চকলোকমান এলাকায় মসজিদের পাশে এ ঘটনা ঘটে।

বগুড়ার বনানী পুলিশ ফাঁড়ির এসআই আবু সাঈদ জানান, নিহত জাহান বকশ ৪-৫ বছর আগে অবসর নেয়ার পর পরিবার নিয়ে চকলোকমান এলাকায় বসবাস করতেন। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে তিনি ঢাকা থেকে বগুড়ায় আসেন। কোচ থেকে কলোনি এলাকায় নামার পর হেঁটে চকলোকমানের বাড়িতে ফিরছিলেন। তিনি চকলোকমান মসজিদের কাছে রাস্তায় পৌঁছলে দুর্বৃত্তরা তার বাম হাঁটুতে ছুরিকাঘাত করে। সেখানেই তিনি অতিরিক্ত রক্তক্ষরণে বা হৃদরোগে মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে ওই পুলিশ কর্মকর্তা জানান, জাহান বকশের মোবাইল ফোন খোয়া গেছে। এটা থেকে ধারণা করা হচ্ছে, তিনি ছিনতাইকারীর ছুরিকাঘাতেই মারা গেছেন।

দুপুরে সদর থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান মিয়া জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এছাড়া এ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বগুড়ায় ছুরিকাঘাতে সাবেক সেনা সদস্য নিহত

আপডেট সময় ০৯:০১:০০ অপরাহ্ন, বুধবার, ২১ মার্চ ২০১৮