ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোরীকে অপহরণের পর ধর্ষণ, যুবকের ১৪ বছরের কারাদণ্ড মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২৭০ অভিবাসী আটক মোবাইল চুরির অভিযোগে দুই কিশোরকে গাছে বেঁধে মারধরের অভিযোগ মাদকমুক্ত প্রজন্ম গঠনে শিক্ষার ওপর জোর ডেপুটি স্পিকারের ছয় মাসের মধ্যে কাঁচপুর বাস টার্মিনালের কাজ শেষ হবে: প্রতিমন্ত্রী খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, অভিযুক্তকে গণধোলাই তামাক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিচ্ছে সরকার নিয়ম না মানলে কারখানা বন্ধের হুঁশিয়ারি পরিবেশ প্রতিমন্ত্রীর ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

কূটনীতিকদের সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের বৈঠক

অাকাশ জাতীয় ডেস্ক:

দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর দ্বিতীয়বারের মতো বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করলেন বিএনপির শীর্ষ নেতারা।

বুধবার বিকাল সোয়া চারটায় গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়ে চলে পাঁচটা পর্যন্ত।

বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহউদ্দিন আহমেদ, ইসমাইল হোসেন জবিউল্লাহ, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, রুমিন ফারহানা প্রমুখ।

বৈঠকে বিদেশি কূটনীতিকদের মধ্যে ছিলেন সুইজারল্যান্ড, স্পেন, সৌদি আরব ও সুইডেনের রাষ্ট্রদূত, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সচিব, অস্ট্রেলিয়া, তুরস্ক, জাপান ও নেদারল্যান্ডের ডেপুটি রাষ্ট্রদূত, ইউরোপীয় ইউনিয়নের ডেপুটি চিফ, ইউএসএআইডির কান্ট্রি ম্যানেজার।

বৈঠক শেষে ব্যারিস্টার মওদুদ আহমদ সাংবাদিকদের বলেন, ‘এ বিষয়ে দলের মহাসচিব কথা বলবেন।’

এসময় তিনি সাংবাদিকদের প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচার, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন নিয়ে কথা বলেন।

মওদুদ বলেন, সরকারি অর্থে, সরকারি সবধরনের সুযোগ সুবিধা নিয়ে প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচার চালাচ্ছেন। যেটা নির্বাচন কমিশন আইনের পরিপন্থি। অথচ কমিশন থেকে এ নিয়ে প্রধানমন্ত্রীকে একটা চিঠি পর্যন্ত দেয়নি।

বিএনপিকে সমাবেশ করতে দেয়া হচ্ছে না এমন অভিযোগ করে তিনি বলেন, সবাই সভা-সমাবেশ করছে অথচ বিএনপিকে অনুমতি দেয়া হয় না। সোহরাওয়ার্দী উদ্যানে আমরা তিনবার অনুমতি চেয়েছি। কিন্তু অনুমতি দেয়া হয় না। আমরা আশা করি ২৯ তারিখ আমাদের সমাবেশ করার অনুমতি দেয়া হবে।

সাবেক এই মন্ত্রী বলেন, যে দেশে গণতন্ত্রই নেই, সে দেশে উন্নয়ন অর্থবহ। নয় বছর ধরে দেশে গণতন্ত্র নেই। সরকার যাচ্ছে তাই করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কূটনীতিকদের সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের বৈঠক

আপডেট সময় ০৮:৪০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২১ মার্চ ২০১৮