ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টি-টোয়েন্টিতে মাশরাফিকে ফেরানোর দাবিতে মানববন্ধন

আকাশ স্পোর্টস ডেস্ক:

অবসর ভেঙে মাশরাফি বিন মুর্তজাকে টি-টোয়েন্টি ক্রিকেটে ফেরার আহ্বান জানিয়েছে ভক্তরা। মঙ্গলবার সকালে পটুয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচির মাধ্যমে এ আহ্বান জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘মাশরাফির অভাব অপূরণীয়। বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটে তার ফেরা একান্ত দরকার। নিদাহাস ট্রফির ফাইনালে মাশরাফি থাকলে বোলিং বিভাগ আরও ভালো করতো।’

এ মানববন্ধনে সরকারি কলেজ, পলিটেকনিক কলেজ, এ কে এম কলেজ, সরকারি জুবিলী স্কুল সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

গত বছরের ৬ এপ্রিল শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলে এই ফরম্যাট থেকে অবসর নেন মাশরাফি বিন মুর্তজা। তিনি টেস্ট ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর না নিলেও এই ফরম্যাটে খেলেন না। তিনি বর্তমানে শুধু ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাচ্ছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

টি-টোয়েন্টিতে মাশরাফিকে ফেরানোর দাবিতে মানববন্ধন

আপডেট সময় ১১:১৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মার্চ ২০১৮