ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ময়মনসিংহে যুবক খুন

অাকাশ জাতীয় ডেস্ক:

ময়মনসিংহে নেশাখোর বন্ধুদের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকালে শহরের ত্রিশাল বাসস্ট্যান্ড সংলগ্ন রুটিওয়ালা পাড়া সারদা ঘোষ রোডে এ ঘটনা ঘটে।

নিহত স্বপন সরকার এনা পরিবহনের সুপারভাইজার ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই এলাকার একটি ১০ তলা নির্মাণাধীন ভবনের চার তলায় স্বপন ও তার বন্ধুরা মিলে নেশা করছিল। হঠাৎ তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে।

কোতয়ালি মডেল থানার এসআই তাইজুল ইসলাম জানান, লাশ উদ্ধার করা হয়েছে।

কোতয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাকের আহমেদ জানান, এ ঘটনায় নির্মাণাধীন বিল্ডিংটির গার্ডসহ সাতজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ময়মনসিংহে যুবক খুন

আপডেট সময় ০৮:১২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মার্চ ২০১৮