ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্বাধীনতার নাটকে বীরাঙ্গনা চরিত্রে তানিয়া

আকাশ বিনোদন ডেস্ক:

২৬ মার্চ। দিনটি বাংলাদেশের স্বাধীনতা দিবস। দিনটিকে স্মরণ করে নির্মিত হয়েছে নাটক ‘যুদ্ধশিশু’। এতে বীরাঙ্গনা এক মায়ের ভূমিকায় অভিনয় করেছেন তানিয়া আহমেদ। মাসুদ আহমেদের ‘রৌদ্রবেলা ও ঝরাফুল’ উপন্যাসের ছায়া অবলম্বনে মানস পালের চিত্রনাট্যে নাটকটি নির্মাণ করেছেন গোলাম হাবিব লিটু।

এতে তানিয়া আহমেদের ছেলের ভূমিকায় অভিনয় করেছেন জোভান। এ চরিত্রটি যুদ্ধশিশুর। নাটকের গল্পে দেখা যাবে, ৭১-এর মুক্তিযুদ্ধে যুবতী দেলদুয়ারকে প্রতিবেশী এক রাজাকার পাকবাহিনীর হাতে তুলে দেয়। পাকবাহিনীর কাছে বন্দি অবস্থায় নির্যাতিত হয়ে একটি ছেলে সন্তান প্রসব করেন তিনি।

সে সময় সুইডিস এক দম্পতি দেলদুয়ারার সন্তানকে পালক নেন। বড় হয়ে নিজের মূল পরিচয় জানতে পেরে মায়ের খোঁজে ছেলেটি তার হবু স্ত্রীকে নিয়ে ফেরেন বাংলাদেশে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে তানিয়া আহমেদ বলেন, ‘বেশ চ্যালেঞ্জিং একটি চরিত্র। এ ধরনের চরিত্রে অন্যরকম এক ভালোলাগা রয়েছে।’ নাটকটি চ্যানেল আইতে ২৬ মার্চ রাত ৮টায় প্রচার হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

স্বাধীনতার নাটকে বীরাঙ্গনা চরিত্রে তানিয়া

আপডেট সময় ০৫:৪৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মার্চ ২০১৮