ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

কুর্দিবিরোধী লড়াইয়ে ইরাকেও হস্তক্ষেপের হুমকি এরদোগানের

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ওয়াইপিজি যোদ্ধাদের বিরুদ্ধে তুরস্কের বাহিনী সীমান্ত বরাবর তাদের লড়াই অব্যাহত রাখবে। যদি প্রয়োজন পড়ে তা হলে উত্তর ইরাকেও হস্তক্ষেপ করা হবে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।-খবর আরব নিউজের।

আফরিনে তুর্কি বাহিনীর চূড়ান্ত বিজয়ের পর সোমবার আঙ্কারায় বিচারক ও আইনজীবীদের সমাবেশে তিনি বলেন, উত্তর সিরিয়ার শহর কমিশলি থেকে শুরু করে ৪০০ কিলোমিটার পূর্ব পর্যন্ত হামলার লক্ষ্যবস্তু বানাতে যাচ্ছে তুরস্ক।

তিনি বলেন, ওয়াইপিজি যোদ্ধাদের তাড়াতে মানবিজ, আইন আল আরব, তেল আবিয়াদ, রাস আল আইনও অভিযান চালানো হবে।

তুরস্ক কুর্দি নিয়ন্ত্রিত অঞ্চলের সামরিক অভিযান আরও প্রসারিত করলে ন্যাটোমিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের ঝুঁকি রয়েছে। সিরিয়ার দক্ষিণাঞ্চলে ওয়াইপিজি নিয়ন্ত্রিত অঞ্চলে যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েন করা হয়েছে।

সিরিয়ায় আইএসের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র বলা হয় কুর্দি ওয়াইপিজি যোদ্ধাদের। আফরিন থেকে কুর্দিদের তাড়াতে গত দুই মাস ধরে অপারেশন অলিভ ব্রাঞ্চ চালায় তুরস্ক।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাজ্যে মানব পাচারকারী চক্রের ২১ সদস্যের কারাদণ্ড

কুর্দিবিরোধী লড়াইয়ে ইরাকেও হস্তক্ষেপের হুমকি এরদোগানের

আপডেট সময় ০৩:৫৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মার্চ ২০১৮