ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

মঙ্গলবার ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন সৌদি যুবরাজ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি আরবের যুবরাজ মোহম্মদ বিন সালমান মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন। খবর এএফপি’র।

অভিন্ন প্রতিদ্বন্দ্বী ইরান হবে তাদের বৈঠকের প্রধান আলোচ্য বিষয়। তবে এর ফাঁকে ৩২ বছর বয়সী এ যুবরাজ সৌদি আরবের সামাজিক পরিবর্তন, ইয়েমেন যুদ্ধ ও কাতারের সঙ্গে চলমান কূটনৈতিক টানাপোড়েনসহ বৈদেশিক নীতি নিয়েও আলোচনা করবেন।

রবিবার সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে সালমান সৌদি আরবের বর্তমান সরকারের বিভিন্ন নীতির কথা তুলে ধরেন।

প্রিন্স সালমান সৌদি আরবে নারী অধিকার সংক্রান্ত অনেক পদক্ষেপ নিয়েছেন। এসব সংস্কারের মধ্যে রয়েছে নারীদের পোশাক পরিধানের বাধ্যবাধকতার কঠোর নিয়ম কিছুটা শিথিল করা, নারীদের আরো অধিকহারে অর্থনৈতিক কাজে সম্পৃক্ত করা এবং সবচেয়ে বেশি উল্লেখযোগ্য পদক্ষেপ হচ্ছে নারীদের গাড়ি চালানোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া।

তবে অভিভাবকত্ব আইন এখনও বহাল রয়েছে। এই আইনের আওতায় সৌদি আরবের নারীদের ঘরের বাইরে যে কোনো কাজের জন্য পুরুষ আত্মীয়ের অনুমোদন নিতে হয়।

সৌদি যুবরাজ বলেন, ‘আমরা মানুষ এবং নারী-পুরুষের মাঝে কোনো পার্থক্য নেই।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মঙ্গলবার ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন সৌদি যুবরাজ

আপডেট সময় ০৪:৪০:১৩ অপরাহ্ন, সোমবার, ১৯ মার্চ ২০১৮