ঢাকা ০৩:২২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গুলশানে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান, লার্ভা পাওয়ায় জরিমানা বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী জামায়াতের অধিকাংশ এমপি অধ্যাপক জাফর ইকবালের মতো: রাশেদ আরেক মামলায় গ্রেফতার কণ্ঠশিল্পী মমতাজ ১০ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি, নতুন বিতর্কের মুখে শুভেন্দু মসজিদের ভেতরে ইমামের ঝুলন্ত লাশ, পাশে পাওয়া গেছে চিরকুট বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানে ইনহাউস কোচিংয়ের ব্যবস্থা রাখতে হবে : শিক্ষামন্ত্রী

খালেদার মুক্তির দাবিতে ছাত্রদলের দুই দিনের কর্মসূচি

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশীদ মামুন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ এ কর্মসূচির ঘোষণা করেন।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড দেয় আদালত। এছাড়া রায়ে তারেক রহমানসহ অন্য পাঁচ আসামির ১০ বছরের কারাদণ্ড ও দুই কোটি ১০ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। পরে বিএনপি প্রধানকে কারাগারে নেয়া হয়।

রায়ের পর থেকেই ধারাবাহিকভাবে নানা কর্মসূচি পালন করছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রাজধানীতে ছাড়াও সারাদেশে মিছিল, মানববন্ধন, অবস্থান, অনশনের মতো কর্মসূচি পালন করে দলটি। এরই অংশ হিসেবে দুই দিনের কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল।

কর্মসূচি অনুযায়ী আগামী শনিবার ঢাকা মহানগর ছাড়া দেশের সকল থানা, পৌরসভা ও কলেজগুলোতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে ছাত্র সংগঠনটি।

পরদিন রবিবার দেশের সকল জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয় ইউনিটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে ছাত্রদল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

খালেদার মুক্তির দাবিতে ছাত্রদলের দুই দিনের কর্মসূচি

আপডেট সময় ১১:৩০:২৯ অপরাহ্ন, রবিবার, ১৮ মার্চ ২০১৮