ঢাকা ১২:২৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

কী ভাবে ওজন কমবে নির্ভর করছে নিজেদের ওপর

আকাশ নিউজ ডেস্ক:

রোগা হতে সকলেই চায়। তবে এত দিনে আমরা এটাও বুঝে গিয়েছি ব্যাপারটা যতটা সহজ ভাবা হয়, মোটেও ততটা নয়। ওজন কমানোর চেষ্টা করেও মাঝপথে হাল ছেড়ে দেন অনেকেই। কেন বলুন তো কেউ কেউ পারেন আর বাকিরা পারেন না? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এর অনেকটাই নির্ভর করছে আপনার ধরনের ওপর।

নিউট্রিশনিস্টরা জানাচ্ছেন, দিনে অল্প অল্প করে ৬ বার খেতে পারলেই কেল্লাফতে। যতবার খাবেন বার বার সেই ক্যালোরি ঝরাতে শরীরের তত বেশি এনার্জি প্রয়োজন হবে। শরীর এতে যেমন রক্তে শর্করার মাত্রা কমে, তেমনই কোলেস্টেরলের মাত্রাও কমে। আর তার সঙ্গেই বেড়ে যায় মেটাবলিজমের মাত্রা। যা স্বাভাবিক ভাবে ওজন কমাতে সাহায্য করে।

কিন্তু যদি দিনে তিন বার খাওয়া হয়, তা হলে খিদে অনেক বেড়ে যায়। ফলে খিদের সঙ্গে তাল রাখতে বেশি খাওয়া বা মিষ্টি, ভাজা জাতীয় খাবার খাওয়ার প্রবণতা বাড়ে। যা রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়। যদিও এই বিষয়ে একমত নন সব নিউট্রিশনিস্টরা ।

একদল যেমন মনে করেন দিনে ৬ বার অল্প অল্প করে খাওয়া ও মিড মিল স্ন্যাকসের মধ্যেই লুকিয়ে রয়েছে ওজন কমানোর রহস্য, অন্য দলের মতে কত বার খাচ্ছি তার উপর নির্ভর করে না কিছুই। দিনে তিন বার খেয়েও একই পরিমাণ ক্যালোরি ঝরানো যায়। পুরোটাই নির্ভর করছে এক্সারসাইজের ওপর। আর নিয়মও সকলের জন্য এক নয়। কেউ যেমন ৬ বার খেয়ে ওজন কমাতে পারেন, কারও ক্ষেত্রে তাড়াতাড়ি ওজন কমে দিনে ৩ বার খেয়েই। আমাদের বুঝতে হবে কোনটা নিজেদের জন্য সুবিধাজনক এবং কোন প্রক্রিয়ায় বেশি ভাল ফল পাচ্ছেন। সেই অনুযায়ী বেছে নিতে হবে নিজের ওয়েট ম্যানেজমেন্ট প্ল্যান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কী ভাবে ওজন কমবে নির্ভর করছে নিজেদের ওপর

আপডেট সময় ০৭:২৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৮ মার্চ ২০১৮