ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

আ’লীগ নেতাদের কথায় মনে হচ্ছে তাদের মাস্টারপ্ল্যান চূড়ান্ত: রিজভী

অাকাশ জাতীয় ডেস্ক:

বানরের পিঠা ভাগাভাগির নির্বাচন আর এ দেশের জনগণ হতে দেবে না। ৫ জানুয়ারির মতো ভোটারবিহীন একতরফা নির্বাচন আর করতে দেয়া হবে না। নির্বাচন নিয়ে ছিনিমিনি খেললে চীনের প্রাচীরের ন্যায় প্রতিরোধ গড়ে তোলা হবে।

রোববার নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ সময় ‘আগামী নির্বাচন নিয়ে আওয়ামী লীগের কোনো শঙ্কা নেই; আগামী নির্বাচন কেবল আনুষ্ঠানিকতা মাত্র’ বলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মন্তব্যের জবাব দেন তিনি।

রিজভী বলেন, আওয়ামী লীগ নেতাদের কথায় মনে হচ্ছে- তাদের মাস্টারপ্ল্যান চূড়ান্ত। কীভাবে আরেকটি ভোটারবিহীন নির্বাচন মঞ্চস্থ করা যায়, সেই চক্রান্তমূলক আয়োজনে তারা ব্যস্ত রয়েছেন।

তিনি বলেন, পিঠা ভাগের মতো সংসদীয় আসনের সিংহভাগ আওয়ামী লীগ নিজেদের কব্জায় রেখে বাকি স্বল্পসংখ্যক আসন অন্যদলকে ভাগ করে দেয়ার কথা শোনা যাচ্ছে। এটিই নির্বাচনহীন একদলীয় শাসনের নমুনা। ওবায়দুল কাদেরের কথায় যে ‘আনুষ্ঠানিকতা’র কথা বলা হয়েছে, সেটি তারই আলামত? আসন ভাগাভাগির বিষয়টি অনেকটা পরিস্কার হয়ে গেছে।

রিজভী বলেন, যতই ষড়যন্ত্র করুন না কেন, যতই ভাগাভাগি করুন না কেন, বিএনপি একতরফা ভাগাভাগির নির্বাচনকে কেবল প্রত্যাখ্যান নয়, জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধের ধাক্কায় গুঁড়িয়ে দেবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

আ’লীগ নেতাদের কথায় মনে হচ্ছে তাদের মাস্টারপ্ল্যান চূড়ান্ত: রিজভী

আপডেট সময় ০১:৫৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৮ মার্চ ২০১৮