ঢাকা ০৬:২১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

আর্জেন্টিনা দলে নতুন মুখ, উপেক্ষিত দুই তারকা

আকাশ স্পোর্টস ডেস্ক: 

আগামী ২৩ মার্চ ম্যানচেস্টারে ইতালির মুখোমুখি হবে আর্জেন্টিনা। এর চারদিন পর আতলেতিকো মাদ্রিদের মাঠে স্পেনের বিপক্ষে লড়বে তারা। এই ম্যাচ দুটির জন্য গত সপ্তাহে ২৭ সদস্যের দল ঘোষণা করেন কোচ সাম্পাওলি।

এই দলে নতুনভাবে ডাক পেয়েছেন আতলেতিকো মাদ্রিদের আক্রমণভাগের খেলোয়াড় আনহেল কোররেয়া। অ্যাতলেতিকোর হয়ে সাম্প্রতিক উজ্জ্বল ফর্ম বিবেচনায় দলে জায়গা পেয়েছেন তিনি।

গত রোববার লা লিগায় সেল্তা ভিগোর বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়ের ম্যাচে তৃতীয় গোলটি করেন কোররেয়া। বৃহস্পতিবার ইউরোপা লিগের শেষ ষোলোর ফিরতি লেগে লোকোমোতিভ মস্কোর বিপক্ষে জোড়া গোল করেন ২৩ বছর বয়সী এই খেলোয়াড়। ছন্দে থাকা এই ফরোয়ার্ডকে নিয়ে দলের আক্রমণভাগ আরও জোরদার করলেন সাম্পাওলি।

তবে এবারও দলে জায়গা হয়নি ইউভেন্তুস ফরোয়ার্ড দিবালা ও ইন্টার মিলানের অধিনায়ক ইকার্দির। হাঁটুর ইনজুরির কারণে নাও খেলতে পারেন ম্যানচেস্টার সিটির সার্জিও আগুয়েরো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে শিল্প ও সংগীতে উদযাপিত শরৎ উৎসব

আর্জেন্টিনা দলে নতুন মুখ, উপেক্ষিত দুই তারকা

আপডেট সময় ০৮:১৭:২১ অপরাহ্ন, শনিবার, ১৭ মার্চ ২০১৮