ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম ও রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকল মানুষের পাশে আছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী তৃণমূল থেকে ক্রীড়ার ভিত্তি শক্ত করাই মূল লক্ষ্য : শিক্ষামন্ত্রী ভোল পাল্টানো লোকজনই এখন অনেক বেশি জুলাই-যোদ্ধা হয়ে গেছে: মির্জা ফখরুল দ্বিপাক্ষিক বৈঠকে খুলেছে মালয়েশিয়া শ্রমবাজার: মাহদী আমিন এনসিপি জামায়াতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত : রাশেদ খান পাওয়া গেল ভারতের আধার কার্ড, যেভাবে গ্রেপ্তার ডেভিড ইমন সিলেটে পরপর দুবার এনসিপির শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলা শাপলা চত্বরে গণহত্যা মামলা: লতিফ সিদ্দিকীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ বিয়ে বাড়িতে প্রেমিকার হানা, লজ্জায় বাবার আত্মহত্যা মিসর বন্দরে ড্রোন হামলা, দুই জাহাজে আগুন

আমরা যুদ্ধ চাচ্ছি না, তবে ইসরাইলকে মোকাবেলায় প্রস্তুত

অাকাশ জাতীয় ডেস্ক:

লেবাননের শক্তিশালী হিজবুল্লাহ আন্দোলনের উপমহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, ইসরাইলের যে কোনো সামরিক আগ্রাসন মোকাবেলার জন্য তার সংগঠন প্রস্তুত রয়েছে। কিন্তু ইসরাইল এখন লেবাননে কোনো হামলা চালাতে পারে বলে তিনি মনে করছেন না।

বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে শেখ নাঈম কাসেম বৃহস্পতিবার এ কথা বলেন।

তিনি বলেন, ইসরাইল যদি কোনো বোকামিপূর্ণ সিদ্ধান্ত নেয় এবং লেবাননের ওপর আগ্রাসন চালায়, তা হলে হিজবুল্লাহ তার জবাব দিতে প্রস্তুত।

হিজবুল্লাহর এ নেতা বলেন, আমরা বারবার বলেছি, প্রতিরোধ সংগঠন হিসেবে আমাদের স্থায়ী প্রস্তুতির আলোকেই কাজ করতে হয় এবং ইসরাইল যদি কোনো রকমের আগ্রাসন চালায়, তা হলে আমরা তার বিরুদ্ধে লড়াই করতে তৈরি আছি। আমরা সব ধরনের উপায় অবলম্বন করে নিজেদের রক্ষা করব।

শেখ নাঈম বলেন, আমরা আমাদের যুদ্ধের ক্ষেত্রকে দুর্ভেদ্য করার জন্য কাজ করছি। তবে মনে হয় না ইসরাইল লেবাননের বিরুদ্ধে এখন আর কোনো যুদ্ধ আরম্ভ করবে। ঘটনা পরিক্রমা এ কথা বলে না যে, যুদ্ধের সিদ্ধান্ত ইসরাইলের ওপর নির্ভর করে।

সিরিয়া প্রসঙ্গে হিজবুল্লাহর উপমহাসচিব বলেন, দেশটির সংকট কাটিয়ে ওঠার জন্য প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে জোর করে ক্ষমতা থেকে নামানো যাবে না। সিরিয়ার সরকার যুদ্ধের ময়দানে জিতেছে এবং এখন রাজনীতির ময়দানেও জিতবে বলে তিনি মন্তব্য করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধর্ম ও রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকল মানুষের পাশে আছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

আমরা যুদ্ধ চাচ্ছি না, তবে ইসরাইলকে মোকাবেলায় প্রস্তুত

আপডেট সময় ০৪:৪১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মার্চ ২০১৮