ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এটা আমি-ডামির সরকার না, কাদেরকে নিশ্চিহ্ন করতে চান: সংসদে টুকু হিজবুল্লাহর কর্মকাণ্ডে ‘অর্থহীন’ হয়ে পড়ছে যুদ্ধবিরতি, দাবি নেতানিয়াহুর শান্তি চাইলে সরাসরি যোগাযোগ করুক তেহরান: ট্রাম্প আমার বাবাকে মিথ্যা মামলায় হত্যা করা হয়, সে কারণেই আমি আজ সংসদে ১৮ মাস যে আরামে ছিলেন, সে আরাম এখন হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী আইভীকে নতুন মামলায় গ্রেফতার-হয়রানি না করার নির্দেশ জামায়াতের এমপিকে মসজিদে হত্যাচেষ্টা, সংসদে চাইলেন নিরাপত্তা গাইবান্ধায় বজ্রপাতে শিশুসহ ৫ জনের মৃত্যু দ্বিতীয় যমুনা সেতু নির্মাণে সম্ভাব্যতা সমীক্ষার কার্যক্রম চলছে : সেতুমন্ত্রী সচিবালয়ে ২১ তলা ভবন নির্মাণ প্রকল্প অনুমোদন দেয়নি একনেক

দুরন্ত গতিতে এগিয়ে যাবে ‘টিম দুর্জয়’: মোস্তফা রফিকুল ইসলাম

আকাশ আইসিটি ডেস্ক:

দেশের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) নির্বাহী কমিটির ২০১৮-২০ নির্বাচন হবে ৩১ মার্চ। ‘টিম বিজয়’ নামের নতুন প্যানেলের নাম ঘোষণার পর ১৫ মার্চ সন্ধ্যায় নাম পরির্বতন করে ‘টিম দুর্জয়’ ঘোষাণা করেছেন ফ্লোরা টেলিকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা রফিকুল ইসলাম।

তিনি জানান, ‘আসলে আমরা বিজয় থেকে কেন দুর্জয়ে আসলাম এমন প্রশ্ন উঠতে পারে। আমরা ইতিমধ্যে ভোটারদের সঙ্গে দেখা করেছি। আমাদের পরিকল্পনা সব ভোটারদের কাছে তুলে ধরছি। ভোটাররা আমাদের সঙ্গে আছেন। আমাদের টিম বিজয়ী হবে। আমার মনে হয় যেহেতু ভোটাররা আমাদের পাশে আছেন সেহেতু আমরা বিজয় অর্জন করে ফেলেছি। আমাদের টিম দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছে। আর আমাদের এই গতিকে সামনে রেখে উন্নয়নের ধারায় ঐক্যবদ্ধ স্লোগানে এগিয়ে যাবে টিম দুর্জয়।

আমার প্যানেলে রয়েছেন এটম এপি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম আহমেদুল ইসলাম, এলিয়ন টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিন উল্লাহ, সলিউশন নাইন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সহিবুর রহমান খান, স্টার হোস্টের চেয়ারম্যান কাজী জাহিদুল আলম, স্পিন্ট অব স্টুডির প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম আসাদুজ্জামান, চালডালের প্রধান পরিচালনা কর্মকর্তা জিয়া আশরাফ, রেইজ আইটি সলিউশনের ব্যবস্থাপনা পরিচালক এ কে এ এম রাশেদুল মজিদ এবং জামান আইটির প্রধান নির্বাহী কর্মকর্তা জামান খান।

এবার নয় সদস্যের নির্বাহী কমিটির জন্য ৪০টি মনোনয়নপত্র জমা পড়েছে। নির্বাচনে অংশ নিতে জেনারেল সদস্য ক্যাটাগরিতে ৩৪ এবং অ্যাসোসিয়েটে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৫ মার্চে মোট ৯টি মনোনয়নপত্র প্রত্যাহার হয়েছে। এর মধ্যে জেনারেল সদস্য ক্যাটাগরিতে ৭ জন এবং অ্যাসোসিয়েটে ২ জন। নির্বাচন বোর্ড চূড়ান্ত প্রার্থী তালিকা ১৭ মার্চ প্রকাশ করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

দুরন্ত গতিতে এগিয়ে যাবে ‘টিম দুর্জয়’: মোস্তফা রফিকুল ইসলাম

আপডেট সময় ০৩:৩৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মার্চ ২০১৮