ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী সীমান্তে বিজিবি এখন সাহস ফিরে পেয়েছে: রাশেদ খান জনবান্ধব নয় গরিবের ওপর চাপানো বাজেট:সংসদে রফিকুল ইসলাম খান বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন সাবেক এমপি নুর মোহাম্মদ আটক যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক চাঁদাবাজির সাজা এখন মুচলেকা: সংসদে জামায়াতের টিপ্পনি কক্সবাজার যাওয়ার পথে রেস্টুরেন্টে ফেলে যাওয়া শিশু ফিরে পেল পাকিস্তানি পরিবার ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায় বদির অনুপস্থিতিতে মাদকের ‘দায়িত্বে’ কে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলেন গয়েশ্বর

সুপার সিক্সে গেইলদের হারাল আফগানিস্তান

আকাশ স্পোর্টস ডেস্ক: 

আইসিসি বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্সের ম্যাচে বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজকে তিন উইকেটে হারিয়েছে আফগানিস্তান। এদিন সুপার সিক্সের অন্য ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৭৩ রানে হারিয়েছে স্কটল্যান্ড। গ্রুপ পর্ব শেষে আজই শুরু হয়েছে সুপার সিক্স পর্বের খেলা।

এদিন হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত ম্যাচটিতে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে আট উইকেট হারিয়ে ১৯৭ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন শাই হোপ। ক্রিস গেইল আউট হন এক রান করে। আফগানিস্তানের পক্ষে মুজিব উর রহমান ৩টি, মোহাম্মদ নবী ২টি, শরফুদ্দীন আশরাফ ১টি ও রশীদ খান ১টি করে উইকেট নেন।

পরে আফগানিস্তান ব্যাট করতে নেমে ৪৭.৪ ওভারে সাত উইকেট হারিয়ে জয় তুলে নেয়। দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেন রহমত শাহ। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে জ্যাসন হোল্ডার ৩টি, কিমো পল ২টি, নিকিতা মিলার ১টি ও অ্যাশলে নার্স ১টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন আফগানিস্তানের মুজিব উর রহমান।

বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত ম্যাচটিতে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেট হারিয়ে ৩২২ রান সংগ্রহ করে স্কটল্যান্ড। দলের পক্ষে ওপেনার ম্যাথু ক্রস ১১৪ রান করেন। পরে সংযুক্ত আরব আমিরাত ব্যাট করতে নেমে ৪৭.৪ ওভারে ২৪৯ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায়। ম্যাচ সেরা হন ম্যাথু ক্রস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী

সুপার সিক্সে গেইলদের হারাল আফগানিস্তান

আপডেট সময় ১১:০১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮