ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ক্ষতিগ্রস্তদের জন্মদিনের খরচ দান

আকাশ বিনোদন ডেস্ক:

ভয়াবহ অগ্নিকণ্ডের ঘটনায় ঢাকার মিরপুর ১২ নম্বরের ইলিয়াস মোল্লা বস্তিতে গত রোববার দিবাগত রাতে পুড়ে গেছে প্রায় পাঁচ হাজার ঘর। সেই সঙ্গে অসংখ্য মানুষের সঞ্চয় আর স্বপ্ন। আগুন নেভানোর কয়েক ঘন্টা পর দেশের মানুষের জন্য আসে আরো এক দুঃসংবাদ।

গত সোমবার দুপুরে নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ‍উড়োজাহাজ অবতরনের আগে বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় প্রাণ গেল ৫১ জনের। এমন অনাকাঙ্গিত দুর্ঘটনার পর বাংলাদেশে আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

দেশের এ পরিস্থিতিতে নিজের জন্মদিন উদ্‌যাপন করার সব উৎসাহ হারিয়ে ফেলেছেন ছোট পর্দার তারকা শবনম ফারিয়া। ১৪ মার্চ ছিল তাঁর জন্মদিন। এবার জন্মদিনের পার্টির খরচের জন্য যে টাকা রেখেছিলেন, তা তিনি মিরপুরে পুড়ে যাওয়া বস্তিবাসীর মধ্য থেকে কয়েকটি পরিবারকে দান করার ঘোষণা দিয়েছেন।

জন্মদিনে শবনম ফারিয়া গতকাল বুধবার ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি লিখেছেন, “জীবনে এই প্রথম আমি নিজের জন্মদিন ‘‘উদ্‌যাপন’’ করতে পারলাম না। কিছু ঘটনা আমার হৃদয়ে নাড়া দিয়েছে! আমি জানি জীবন অনিশ্চিত, কিন্তু এটি আমাকে ভীষণভাবে আঘাত করেছে!

তবে হ্যাঁ, আমাকে বলতেই হবে, আমি খুব ভাগ্যবতী। মানুষের প্রচুর আশীর্বাদ আর নিঃস্বার্থ ভালোবাসা পেয়েছি! তাই যাঁরা আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, আমার জন্য দোয়া করেছেন আর বাসায় কেক আর উপহার পাঠিয়েছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ। আমার বিষণ্ন দিনটিকে বিশেষ করে তোলার জন্য ধন্যবাদ। ”

শবনম ফারিয়া বলেন, “জন্মদিন উদ্‌যাপনের জন্য আমি যে টাকা রেখেছিলাম, সেটি মিরপুরের বস্তিতে আগুনে ঘর পুড়ে যাওয়া ভুক্তভোগী কয়েকটি পরিবারকে দান করার সিদ্ধান্ত নিয়েছি। তাঁদের কষ্ট সহ্য করতে পারছি না। সবাইকে সাহায্য করার সামর্থ্য আমার নেই। অন্তত কয়েকটি পরিবারকে তো পারব, সেটাই চেষ্টা করছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ক্ষতিগ্রস্তদের জন্মদিনের খরচ দান

আপডেট সময় ১০:০০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮