ঢাকা ১১:১৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

নির্বাচন নামক খেলা হবে মাঠে, খেলেই জিততে চাই: নাসিম

অাকাশ জাতীয় ডেস্ক:

বঙ্গবন্ধুর বাংলার মাটিতে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না উল্লেখ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াত জোট ষড়যন্ত্র করছে, করবে। কিন্তু কোনো ষড়যন্ত্রই কাজ হবে না। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী, নির্বাচনকালীন সরকারপ্রধান থাকবেন শেখ হাসিনা।

বুধবার বিকালে সিরাজগঞ্জের চালিতাডাঙ্গা আমিনা মনসুর ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশুকল্যাণ কেন্দ্রসংলগ্ন মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, নির্বাচন পরিচালনা করবেন নির্বাচন কমিশন। সামনে নির্বাচন নামক খেলা হবে মাঠে। খেলেই জিততে চাই। যারা ফাউল করবেন নির্বাচন কমিশন তাদের লাল কার্ড দখিয়ে মাঠ থেকে বের করে দেবে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে হ্যাটট্রিক করবেন।

স্বাস্থ্যখাতসহ দেশের নানামুখী উন্নয়নচিত্র তুলে ধরে তিনি বলেন, শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় না থাকলে দেশের চলমান উন্নয়ন বন্ধ হয়ে যাবে।

জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে অন্ধকার বাংলাদেশকে আলোকিত করেছেন। জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গি দমন করেছেন। অদম্য সাহস নিয়ে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু করেছেন। সেই স্বপ্নের সেতু এখন আলোর মতো দৃশ্যমান।

চলমান উন্নয়ন, দেশের শান্তি ও স্থিতিশীলতা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার জন্য তার নির্বাচনী এলাকা কাজীপুরসহ দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

এর আগে তিনি চালিতাডাঙ্গায় এক সঙ্গে স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের বাস্তবায়নে প্রায় সাড়ে তিনশ’ কোটি টাকা ব্যয়ে আমিনা মনসুর ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশুকল্যাণ কেন্দ্র, এক কোটি ২০ লাখ টাকা ব্যয়ে শুভগাছা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র এবং এলজিইডি বাস্তবায়িত চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।

জেলা পরিবার পরিকল্পনা উপপরিচালক তরিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে সাবেক এমপি তানভীর শাকিল জয়, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক ডা. কাজী মোস্তফা সারোয়ার, এইচইডির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল এমএ মোহী, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সিভিল সার্জন ডা. কাজী শামীম হোসেন, এইচইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনিরুজ্জামান মোল্লা, নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু ইউসুফ সূর্য, কেন্দ্রীয় কৃষকলীগ নেতা আবদুল লতিফ তারিন, কাজীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

নির্বাচন নামক খেলা হবে মাঠে, খেলেই জিততে চাই: নাসিম

আপডেট সময় ১০:১৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৪ মার্চ ২০১৮