ঢাকা ১০:২৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

আর আলোচনা নয়, এবার দেখা হবে রাজপথে: ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আলোচনার সময় শেষ। এবার রাজপথেই দেখা হবে। জনগণকে সঙ্গে নিয়ে রাজপথের আন্দোলনের মাধ্যমেই এই সরকারকে বিদায় করতে হবে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের মুক্তির দাবিতে মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য কল্যাণ ফ্রন্ট আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এখন জেগে উঠার সময় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমাদের উঠে দাঁড়াতে হবে। দলমত-নি‌র্বিশেষে অবৈধ ক্ষমতাসীনদের বিরুদ্ধে সোচ্চার হয়ে রাজপথে নেমে আসতে হবে।

কার কাছে মু‌ক্তি চাইব এমন প্রশ্ন রেখে তিনি বলেন, আমরা খালেদা জিয়াকে আইনি প্রক্রিয়ায় মুক্ত করব কীভাবে? দেশে তো আইন নেই। নিরপেক্ষ বিচার বিভাগ নেই, আদালত নেই। তাই আমাদের সামনে একমাত্র পথ খোলা আছে, তা হলো- রাজপথে আন্দোলন।

এই সরকার জনগণের সরকার নয় উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, এরা সম্পূর্ণ জোর করে, জনগণের সঙ্গে প্রতারণা করে ক্ষমতায় টিকে আছে। নিজেদের মতো করে সংবিধান কেটেকুটে এ পর্যায়ে নিয়ে এসে এখন বলছে, সংবিধানের বাইরে যাওয়া যাবে না। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, কেউ আসলে আসবে, না আসলে না-আসবে। তাদের এ কথা শুনলে মনে হয়, এটা যেন তাদের পৈতৃক সম্পত্তি।

একটি জাতীয় দৈনিকে প্রতিবেদনে প্রকাশিত সমঝোতার খবরকে হাস্যকর উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, পত্রপত্রিকাতে খবর দেখি আমরা নাকি কারাগারে সরকারের পক্ষ থেকে পাঁচ দফা প্রস্তাব নিয়ে গেছি। হাসি পায়। আপনারা কোথায় পান এমন তথ্য?

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক অ্যাডভোকেট গৌতম চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সুকোমল বড়ুয়াসহ অনেকে উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

আর আলোচনা নয়, এবার দেখা হবে রাজপথে: ফখরুল

আপডেট সময় ০৪:০৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮