ঢাকা ১১:১৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

একমাত্র সমাধান অংশগ্রহণমূলক নির্বাচন: বি চৌধুরী

অাকাশ জাতীয় ডেস্ক:

বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও যুক্তফ্রন্টের চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, দেশের সমস্যার একমাত্র সমাধান একটি শান্তিপূর্ণ অবাধ নির্বাচন, যাতে সব দল অংশগ্রহণ করতে পারে।

আজ মঙ্গলবার বিকালে কক্সবাজার জেলা বিকল্পধারা আয়োজিত যুক্তফ্রন্টের আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

বি. চৌধুরী বলেন, দেশে গত নয় বছর ধরে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, ‘এর সুবিচার হওয়া দরকার। যারা জড়িত তাদের ফায়ারিং স্কোয়াডে দিয়ে মেরে ফেলা উচিত। এটা স্বয়ং বর্তমান রাষ্ট্রপতিও বলেছেন। এ ব্যাপারে সরকার কোনো পদক্ষেপ নিতে পারে নাই।’

সাবেক এই রাষ্ট্রপতি আরো বলেন, যেকেনো সরকারি অফিসে ঘুষ ছাড়া কাজ হয় না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশে এমন মন্ত্রণালয় খুব কম আছে যেখানে ঘুষ ছাড়া ন্যায়সংগত কাজও হয় না।

ঘুষ নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে বি. চৌধুরী বলেন, ‘ঘুষ ছাড়া কাজ কীভাবে হবে। অর্থমন্ত্রী ঘুষকে জায়েজ করে বলেছেন এটা স্পিডমানি। তার কথায় ঘুষখোরদের সাহস বেড়ে যায়।’

বাংলাদেশের প্রায় সব থানায় ঘুষ-বাণিজ্য হয় বলে অভিযোগ করেন বি. চৌধুরী। তিনি বলেন, ‘থানায় প্রতি রাতে হাজার কোটি টাকা ঘুষ-বাণিজ্য হয়। অকারণে গ্রেফতার ও ছেড়ে দেওয়া এই ঘুষ-বাণিজ্যের জন্য কোনো ট্যাক্স দিতে হয় না।’
নতুন আইজিপিকে গুণী মানুষ হিসেবে উল্লেখ করে সাবেক প্রেসিডেন্ট বলেন, ‘তিনি (আইজিপি) এসব দেখবেন।’

যুক্তফ্রন্টের পতাকাতলে সমবেত হতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে বিকল্পধারা প্রেসিডেন্ট বলেন, ‘দুই দল (বিএনপি-আ.লীগ) যেভাবে আমাদের ঠকিয়েছে তাদের আর আমরা ভোট দিব না। প্রধানমন্ত্রীর ১০ টাকা সের দরে চাল খাওয়ানোর কথা বলেছিরেন, তিনি তার কথা রাখেন নাই।’

কক্সবাজার জেলা বিকল্পধারার আহ্বায়ক মো. আলমের সভাপতিত্বে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতায় করেন বিকল্পধারার মহাসাচিব মেজর (অব.) আবদুল মান্নান, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রূপক, চট্টগ্রাম নাগরিক ঐক্যের আহ্বায়ক মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন। এর আগে দুপুর ১টায় তিনি উখিয়ার বালুখালি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে গিয়ে রোহিঙ্গাদের মরধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করে। এ সময় দলের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান ও দলীয় নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

একমাত্র সমাধান অংশগ্রহণমূলক নির্বাচন: বি চৌধুরী

আপডেট সময় ১১:২৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮