ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভারতের সবচেয়ে ধনী সাংসদ জয়া

আকাশ বিনোদন ডেস্ক:

উত্তরপ্রদেশ থেকে সমাজবাদী দলের সাংসদ হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের স্ত্রী অভিনেত্রী জয়া বচ্চন। সেখানে তিনি মোট সম্পত্তির পরিমান দেখিয়েছেন এক হাজার কোটি টাকা। এই হিসাব অনুযায়ী, বর্তমানে জয়াই ভারতীয় সংসদের সবচেয়ে ধনী সাংসদ।

রাজ্যসভার সাংসদ পদের জন্য মনোনয়ন জমা দেয়ার সময় জয়া বচ্চন জানান, বর্তমানে স্বামী অমিতাভ বচ্চনের সঙ্গে যৌথভাবে তার যে স্থাবর সম্পত্তি রয়েছে তার মূল্য ৪৬০ কোটি টাকারও বেশি। অন্যদিকে তাদের অস্থাবর সম্পত্তির মূল্য ৫৪০ কোটি টাকা। ২০১২ সালে তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তির মূল্য ছিল ৪৯৩ কোটি টাকা।

জয়া বচ্চন যে হলফনামা জমা দিয়েছেন, তাতে বলা হয়েছে অমিতাভ ও তার কাছে ৬২ কোটি টাকার গয়না রয়েছে। তাছাড়া ১২টি গাড়ি রয়েছে, যার বর্তমান মূল্য ১৩ কোটি টাকা। গাড়ির তালিকায় রয়েছে একটি রোলস রয়েস, তিনটি মার্সিডিস, একটি পোর্শে ও একটি রেঞ্জ রোভার। এছাড়া অমিতাভ বচ্চনের নামে রয়েছে একটি টাটা ন্যানো গাড়ি ও একটি ট্রাক্টর।

অমিতাভ বচ্চনের কালেকশনে যেসব ঘড়ি রয়েছে তার মূল্য তিন কোটি ৪০ লাখ টাকারও বেশি। অন্যদিকে জয়া বচ্চনের যেসব ঘড়ি রয়েছে সেগুলোর মূল্য ৫১ লাখ টাকা। বচ্চন দম্পতির নামে ফ্রান্সে একটি ৩১৭৫ স্ক্যোয়ার মিটারের একটি আবাসিক সম্পত্তি রয়েছে। এছাড়া নয়ডা, ভোপাল, পুনে, আহমেদাবাদ ও গান্ধীনগরেও তাদের বেশ কিছু স্থাবর সম্পত্তি রয়েছে।

শুধু তাই নয়, লখনউরের কাকোরি অঞ্চলে জয়ার একার নামেই রয়েছে ২২ হেক্টরের কৃষি জমি। যার বাজার মূল্য দুই কোটি ২০ লাখ টাকা। অন্যদিকে অমিতাভ বচ্চনের নামে বাঁরাবাকি জেলার দৌলতপুরে রয়েছে তিন একর কৃষি জমি। যার মূল্য পাঁচ কোটি ৭০ লাখ টাকা।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ভারতের সবচেয়ে ধনী সাংসদ জয়া

আপডেট সময় ০৮:৫৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮