ঢাকা ০২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উত্তেজনার মধ্যেও ইরানের সঙ্গে আলোচনায় আগ্রহী ট্রাম্প বন্যাদুর্গতদের পুনর্বাসন করবে সরকার: প্রতিমন্ত্রী মীর হেলাল মুর্শিদাবাদে স্কুল ভ্যানে ট্রেনের ধাক্কা, দুই শিক্ষার্থীসহ নিহত তিন ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮ নাতনির মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানা-নানীসহ ৪ জনের এসএসসির ফল প্রকাশ কবে, যা জানাল শিক্ষা বোর্ড চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন,সরকারকে গোলাম পরওয়ার

শুটিং সেটে অসুস্থ অমিতাভ, মুম্বাই থেকে চিকিৎসক দল যোধপুরে

আকাশ বিনোদন ডেস্ক: 

নতুন ছবি ‌‌‘থাগস অব হিন্দুস্তান’-এর শুটিং সেটে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। ছবিটির কাজ চলছিলো রাজস্থানের যোধপুরে। আর তাই জরুরিভিত্তিতে মুম্বাই থেকে একটি চিকিৎসক দল ডেকে নেওয়া হয়েছে সেখানে।

শেষ খবর পাওয়া পর্যন্ত, অমিতাভের শারীরিক অবস্থা এখন ভালো।আজ (১৩ মার্চ) ভোর ৫টা অমিতাভ বচ্চন তার নিজস্ব ব্লগে নিজের অসুস্থতার কথা জানান। এরপর থেকে ভক্তদের মধ্যে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। অমিতাভ লেখেন, ‘চেকআপের জন্য আমি আমার চিকিৎসক দলকে সকালে ডেকেছি। আশা করছি তারা আমাকে আগের মতোই স্বাভাবিক করে দেবে।’

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস টুডের বরাতে জানা যায়, অমিতাভের স্ত্রী অভিনেত্রী জয়া বচ্চন বিষয়টি নিয়ে কথা বলেছেন। জয়া বলেন, ‘আমি চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। অমিতাভ জি’র শারীরিক অবস্থা এখন ভালো।’

জানা যায়, আবহাওয়ার পরিবর্তনের কারণে অসুস্থ হয়ে পড়েছেন বলিউড শাহেনশাহ। সুস্থ হয়ে তিনি ছবিটির কাজ শেষ করে মুম্বাই ফিরতে চান। তবে সেটা সম্ভব হবে চিকিৎসকদের পরামর্শ মতে।

যশ ফিল্মস প্রযোজিত ‘থাগস অব হিন্দুস্তান’-এ আরও অভিনয় করছেন আমির খান, ক্যাটরিনা কাইফ ও ফাতিমা সানা শেখ। পরিচালনা করছেন ‘ধুম থ্রি’খ্যাত বিজয় কৃষ্ণ আচার্য। এটি মুক্তি পাবে ২০১৮ সালের ৭ নভেম্বর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ ফাইনালে যে ১১ রেকর্ডের অপেক্ষায় মেসি

শুটিং সেটে অসুস্থ অমিতাভ, মুম্বাই থেকে চিকিৎসক দল যোধপুরে

আপডেট সময় ০৭:১১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮