ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফেসবুকে যে ভুলগুলো করে ডেকে আনছেন নিজের বিপদ!

আকাশ আইসিটি ডেস্ক:

তথ্য-প্রযুক্তির কল্যাণে বর্তমানে আমাদের জীবনের বড় একটি অংশ জুড়ে রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ফেসবুক। এমন অনেকেই আছেন যাদের প্রতিদিন অন্তত একবার ফেসবুকে ডু না মারলে চলেই না। কেউ বা প্রতিদিন একের পর এক লেখা ও ছবি পোস্ট দিচ্ছেন। কিন্তু এই ফেসবুকই হতে পারে আপনার বিপদের কারণ। তাই চলুন কিছু বিষয় জেনে নিই যা ফেসবুকে ব্যবহারকারীকে রাখবে নিরাপদ।

১. নিজের সম্পর্কে খুব বেশি তথ্য দেবেন না। কী করেন, কোন শহরে থাকেন এই ধরনের প্রাথমিক তথ্য ফেসবুক বা টুইটারে দিতেই পারেন। তবে কোন বিভাগে কোন পদে কাজ করেন, অফিসের ঠিকানা কী অথবা বাড়ির নিখুঁত ঠিকানা— এসব দেওয়ার দরকার নেই মোটেও।

২. সাবেক প্রেমিকের সঙ্গে ফ্লার্ট করার প্রবণতা রয়েছে অনেকের। এই অভ্যাস থাকলে ত্যাগ করুন। পারলে ঘনিষ্ঠতাও এড়িয়ে চলুন। এটা আপনার বর্তমান প্রেমিক বা প্রেমিকার কাছে বিরক্তিকর হতে পারে।

৩. নিজের সম্পর্কে মিথ্যা বলবেন না কোনও পরিস্থিতিতেই। অনেকেই নিজের জনপ্রিয়তা বাড়ানোর জন্য একটু আধটু বাড়িয়ে বলেন। এই অভ্যাস একবার ধরা পড়ে গেলে কিন্তু মানসম্মান তছনছ হয়ে যাবে।

৪. অনলাইনে ঝগড়া করে কোনও দিন কারও দৃষ্টিভঙ্গি বদলানো যায় না। বরং আপনাদের ঝগড়া হয়ে উঠতে পারে অন্যের হাসির খোরাক। তাই কোনও পরিস্থিতিতেই অনলাইন ঝামেলায় জড়াবেন না। যাঁর সঙ্গে আপনার বিবাদ, তিনি যদি আপনার নিকট কেউ হন, তাহলে পরে সামনাসামনি বা টেলিফোনে মীমাংসা করে নিন।

৫. যতই কৌতূহল হোক, কখনও কারও ওপরে নজর রাখার চেষ্টা করবেন না। কারণ এই স্বভাব বিপদ ডেকে আনবেই।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফেসবুকে যে ভুলগুলো করে ডেকে আনছেন নিজের বিপদ!

আপডেট সময় ০১:৪২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮