ঢাকা ০২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নাসিরনগর-সুন্দরগঞ্জে নৌকা-লাঙ্গলের লড়াই মঙ্গলবার

অাকাশ জাতীয় ডেস্ক:

আগামীকাল মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) ও গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকাল চারটা পর্যন্ত।

ব্রাহ্মণবাড়িয়া-১ আসন থেকে আওয়ামী লীগের টিকেটে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া ছায়েদুল হক গত বছরের ১৬ ডিসেম্বর মারা যান। আর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা ১৯ ডিসেম্বর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান। সুন্দরগঞ্জের সাংসদ মনজুরুল ইসলাম লিটন খুন হওয়ার পর গত বছরের ২২ মার্চ ওই আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন গোলাম মোস্তফা। দুই সাংসদের মুত্যুতে আসন দুটি শূন্য হলে উপনির্বাচনের বাধ্যবাধকতা তৈরি হয়। পরে ৪ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে।

ঘোষিত তফসিল অনুযায়ী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়া শেষ দিন ছিল। এছাড়া ১৬ ফেব্রুয়ারি যাচাই-বাছাই এবং ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল।

আসন দুটিতে বিএনপি-জামায়াত জোট ও সমমনারা উপনির্বাচন বর্জন করেছেন। তাই ‍দুটি আসনেই আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছেন জাতীয় পার্টির প্রার্থীরা। আসন দুটির উপ-নির্বাচনে ক্ষমতাসীন দল কেন্দ্র দখল করতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে জাতীয় পার্টি। গতকাল প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সঙ্গে দেখা করে এই শঙ্কার কথা জানিয়েছেন সংসদে প্রধান বিরোধী দলের নেতারা।

বৈঠক শেষে সাংবাদিকদের রুহুল আমীন হাওলাদার বলেন, ‘আমাদের কী কী আশঙ্কা আছে তার একটি লিখিত কপি প্রধান নির্বাচন কমিশনারের কাছে দিয়েছি। আমরা শুনেছি, সুন্দরগঞ্জে বাইরের অনেক লোক ঢুকেছে, অনেক জেলা থেকে তারা এসেছে এবং তারা কেন্দ্র দখল করবে।’‘এর আগের নির্বাচনগুলোতেও তারা এগুলো করে ব্যবধান রেখে জয়যুক্ত হয়েছে। এবারও তা করতে পারে।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নাসিরনগর-সুন্দরগঞ্জে নৌকা-লাঙ্গলের লড়াই মঙ্গলবার

আপডেট সময় ০৯:৪৯:১০ অপরাহ্ন, সোমবার, ১২ মার্চ ২০১৮