ঢাকা ০৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্মের নামে যারা বিভক্তি চায়, তারা জাতি ও ঈশ্বরের শত্রু: তথ্যমন্ত্রী স্পিকারের দায়িত্বে কায়সার কামাল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ গাজীপুরে মেয়েকে বাল্যবিয়ে দেওয়ায় বাবার ৬ মাসের কারাদণ্ড বিএনপি ক্ষমতার অপব্যবহার পছন্দ করে না: ভূমিমন্ত্রী যুক্তরাষ্ট্র নতুন কোনও অতিরিক্ত শুল্ক আরোপ করেনি: বাণিজ্যমন্ত্রী নিহতের মরদেহ উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখলেন নিথর দেহটি নিজের ছেলের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ইসলামের নাম দিয়ে অনৈতিকতা-ধোঁকাবাজি করলে তা ইসলাম হয়ে যায় না: চরমোনাই পীর স্বার্থান্বেষী গোষ্ঠীকে রক্ষা করা অগ্রহণযোগ্য: প্রতিমন্ত্রী ইশরাক

এবার তৈরি হচ্ছে সানি লিওনের বায়োপিক

আকাশ বিনোদন ডেস্ক:

বলিউডে বায়োপিকের ঢল নেমেছে বেশ কয়েক বছর ধরেই। এবার সেই তালিকায় নাম যুক্ত হতে চলেছে অভিনেত্রী সানি লিওনের। এবং সে কথা তিনি নিজেই জানিয়েছেন ইনস্টাগ্রামে পোস্ট করে।

ভারতের পাঞ্জাব প্রদেশের মেয়ে হলেও, সানির জন্ম কানাডায়। বিদেশে পর্ন তারকা হিসেবেই খ্যাতি অর্জন করেন তিনি। ভারতের দর্শকদের সামনে এক রিয়্যালিটি শোয়ে আত্মপ্রকাশ করেন তিনি। পরবর্তীকালে, বেশ কয়েকটি হিন্দি ছবিতে অভিনয় করেন সানি লিওনি। যার মধ্যে ‘জিসম ৩’, ‘রাগিনী এমএমএস ২’ উল্লেখযোগ্য।

বর্তমানে স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে তিনি থাকেন মুম্বাইয়ে। ২০১৭ সালের জুলাই মাসে লাতুর থেকে একটি শিশু কন্যাকে দত্তক নেন। এবং চলতি মাসের ৪ তারিখ সারোগেসির মাধ্যমে তাদের যমজ সন্তানের জন্ম হয়। জীবনের নানা ওঠা-পড়ার মধ্যে দিয়ে আজ এক সুখী পরিবার সানি লিওনের। এই উত্থান-পতনের গল্প নিয়েই এবার তৈরি হচ্ছে তার বায়োপিক।

‘তেরে বিন লাদেন’ ছবির পরিচালক, অভিষেক বর্মা এই ছবির পরিচালনা করবেন বলে জানা গেছে। ছবিতে সানির স্বামীর চরিত্রে অভিনয় করবেন তার নিজের স্বামীই। তবে সানির ভূমিকায় থাকবেন, তা এখনও জানা যায়নি।

ইনস্টাগ্রামের পোস্ট অনুযায়ী, করণজিৎ থেকে সানি হয়ে ওঠার সব তথ্যই পাওয়া যাবে তার বায়োপিকে। তবে, বায়োপিকটি ছবি হিসেবে নয়, ওয়েব সিরিজ হিসেবে দেখা যাবে জি৫ ডিজিটাল প্ল্যাটফর্মে। সিরিজটি কবে থেকে দেখা যাবে তা এখনও জানা না গেলেও, সানির পোস্টে লেখা রয়েছে ‘কামিং সুন’। ফলে অপেক্ষায় থাকুন ভক্তকূল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এবার তৈরি হচ্ছে সানি লিওনের বায়োপিক

আপডেট সময় ১০:৩০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ মার্চ ২০১৮